শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া ফুটবল টুর্নামেন্টের সেমিতে তুলশীডাঙ্গা

কলারোয়া ফুটবল টুর্নামেন্টের ৪র্থ খেলায় পৌরসদরের ঝিকরা জেলেপাড়াকে টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়েছে তুলশীডাঙ্গা ফুটবল দল।

বুধবার (১৪অক্টোবর) বিকালে কলারোয়া সরকারি কলেজ মাঠে কলারোয়া সরকারি কলেজ স্টুডেন্ট সোসাইটি আয়োজিত ৮দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের ৪র্থ খেলায় প্রথমার্ধের ২২মিনিটে তুলশীডাঙ্গার ১১নম্বর জার্সীধারি খেলোয়াড় রাজু আহমেদ গোল করে দলকে এগিয়ে নিয়ে মধ্য বিরতিতে যায়।

দ্বিতীয়ার্ধে মুহুর্মুহু আক্রমনের মধ্য ২৯মিনিটে জেলেপাড়া ফুটবল একাদশের ২নম্বর জার্সীধারি খেলোয়াড় গোল করে দলকে সমতায় ফিরিয়ে খেলাটি শেষ করে।

পরে সরাসরি টাইব্রেকারে ৩-২ গোলে কলারোয়ার জেলেপাড়া ফুটবল একাদশকে হারায় তুলশীডাঙ্গা।

ম্যাচটি পরিচালনা করেন খালিদুর রহমান খালিদ। তাকে সহযোগিতা করেন লুষার ও ইমাম।

বিপুল সংখ্যাক দর্শকের পাশাপাশি খেলাটি উপভোগ করেন কলারোয়া শ্রমিক লীগের সভাপতি আব্দুর রহিম, বিশিষ্ট ব্যবসায়ী এনায়েত খান টুন্টু, কলারোয়া সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান ফাহিম, কলেজ ছাত্রলীগ নেতা জুবায়ের হোসেন সজল, সজীব, রিদয়, সুমন, আসিফ, কলারোয়া নিউজের রিপোর্টার হাবিবুর রহমান রনি, ক্রিড়াপ্রেমী, সুজন, সাজিদুর করিম তপু, সুনিল, মনো, নিরান, ইমন প্রমুখ।

বৃহস্পতিবার (১৫অক্টোবর) বিকালে একই মাঠে প্রথম সেমিফাইনাল খেলায় কলারোয়ার ফ্রেন্ডস সার্কেল ফুটবল একাদশ বনাম বামনখালী ফুটবল একাদশ পরস্পর মোকাবেলা করবে বলে আয়োজক কমিটি জানান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত