শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া বঙ্গবন্ধু মহিলা কলেজে লুৎফুল্লাহ এমপিকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা

কলারোয়ায় বঙ্গবন্ধু মহিলা কলেজে স্থানীয় সংসদ সদস্য এ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়েছে।

মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরে বঙ্গবন্ধু মহিলা কলেজ মিলনায়তনে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য ও ওয়ার্কস পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরো সদস্য এ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহকে অভিনন্দন জানিয়ে ফুলেলে শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।

শুভেচ্ছা শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি মুস্তফা লুৎফুল্লাহ বলেন, শিক্ষা মানব জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। শিক্ষা ছাড়া পুরুষ বা নারী কখনো মানসিকভাবে উন্নত হতে পারে না। সেলক্ষ্যে সমাজ তথা দেশের অগ্রগতি সাধনে পুরুষের সাথে সাথে কলারোয়ায় নারী শিক্ষা প্রসারে বঙ্গবন্ধু মহিলা কলেজ অগ্রনী ভূমিকা রাখায় প্রশংসার দাবিদার।

তিনি আরো বলেন, শিক্ষা দিয়ে যেমন সবকিছু অর্জন করা সম্ভব তেমনি শিক্ষা ছাড়া জীবনে অন্ধকার নেমে আসে।

তিনি বঙ্গবন্ধু মহিলা কলেজের সকল শিক্ষককে জ্ঞানদান ও শিক্ষার্থীদের সঠিক জ্ঞান অর্জনে পরস্পরের প্রতি মেলবন্ধনের উপর গুরুত্ব আরোপ করেন।

কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি শিক্ষাবিদ অধ্যাপক এমএ ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মাহাবুবুর রহমান।

অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য কেঁড়াগাছি ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, সনাতন ধর্মীয় নেতা কমরেড সন্তোষ কুমার পাল, সহকারী অধ্যাপক যথাক্রমে তপন কুমার মন্ডল, অসিম কুমার ঘোষ, রামাকান্ত সরকার, শান্ত কুমার পাল, বরুন কুমার বসু, জহিরুল ইসলাম, প্রভাষক সুলতানা ইয়াসমিন, প্রভাষক খোদেজা খাতুন, কমরেড মফিজুল ইসলাম জাহাঙ্গীরসহ শিক্ষকমন্ডলী, অভিভাবক, শিক্ষার্থী ও সূধিবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্ট।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের

সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিও এখন কৃষকের বাড়তি আয়ের উৎস হয়ে উঠছে। পাটবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ