রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এ পর্যন্ত আক্রান্ত ৯০, মুক্ত ৬৫

কলারোয়া হাসপাতালের ডাক্তারসহ আরো ৩ ব্যক্তির করোনা শনাক্ত

কলারোয়া হাসপাতালের ডাক্তারসহ আরো ৩ ব্যক্তির করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯০ জনে। এরমধ্যে ৬৫ জন সুস্থ হওয়ায় তাদেরকে সরকারিভাবে করোনামুক্ত ঘোষনা করা হয়েছে। আরো কয়েকজন সুস্থ হওয়ার দ্বারপ্রান্তে রয়েছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমান জানান, শনিবার (১৫ আগস্ট) আসা রিপোর্টে নতুন করে আক্রান্ত ব্যক্তিরা হলেন উপজেলার চন্দনপুর ইউনিয়নের বয়ারডাঙ্গা গ্রামের শাহারুল ইসলাম (২৯), পৌরসভার তুলশিডাঙ্গা গ্রামের বদরুল আলম (৪০) ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার মাহাফুজা খাতুন (৪০)।

নতুন করে করোনায় আক্রান্ত ৩ ব্যক্তির বাড়িতে শনিবার (১৫ আগস্ট) লকডাউন করা হয়েছে বলে কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর উল গীয়াস (ওসি) জানান।

ইউএইচ এন্ড এফপিও ডাক্তার জিয়াউর রহমান বলেন, নতুন করে ৩ ব্যক্তিসহ এ পর্যন্ত করোনায় আক্রান্ত হওয়া মোট ৯০ জনের মধ্যে ৬৫ জন করোনামুক্ত হয়েছেন। আর পূর্বেই করোনায় আক্রান্ত ২ ব্যক্তি মৃত্যবরণ করায় বর্তমানে উপজেলায় করোনা পজিটিভ শনাক্ত ২৩ জন বিভিন্নভাবে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরো জানান, আজ (১৫ আগস্ট) পর্যন্ত ৬৯৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। তার মধ্যে ৬৬৮ জনের রিপোর্ট পাওয়া গেছে।

একই রকম সংবাদ সমূহ

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত