সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জের পারুলগাছা প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন

মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা): সাতক্ষীরার কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়নের পারুলগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সদস্য পদে নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। সোমবার (১২ ফেব্রুয়ারী) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীন ভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনের ৫৯নং পারুলগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন এর সমর্থিত প্যানেলের ৪ জনের মধ্যে ৩জন প্রার্থী বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন। বিশিষ্ট ব্যবসায়ী (সারের ডিলার) মৃণাল কুমার মন্ডল সমর্থিত প্যানেল থেকে বিজয়ী হয়েছেন ১ জন প্রার্থী।

সরেজমিন জানা গেছে, পারুলগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুইজন অভিভাবক সদস্য (পুরুষ) ও দুইজন অভিভাবক সদস্য (মহিলা) নির্বাচিত করার জন্য ২২৪ জন অভিভাবক ভোটারের মধ্যে ১৮৮ জন ভোটাধিকার প্রয়োগ করেন। দু’টি প্যানেল থেকে ৪জন পুরুষ এবং ৪ জন মহিলা অভিভাবক সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

এর মধ্যে মেহেদী হাসান বাবু ফুটবল প্রতিকে ১৩৩ ভোট এবং মারুফ বিল্লাহ বই প্রতীকে ৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী গণেশ চন্দ্র মন্ডল চেয়ার প্রতিকে ৭৪ ভোট এবং রামকৃষ্ণ রায় ৫৯ ভোট পেয়েছেন।

অপরদিকে মহিলা অভিভাবক সদস্য পদে ফাতেমা পারভীন কলম প্রতিকে ১২২ ভোট এবং মিছ হাসনা হেনা সুমী মাছ প্রতিকে ১১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ময়না পারভীন কলস প্রতিকে ৭১ ভোট এবং রাখি মন্ডল মেরাগ প্রতিকে ৫৯ ভোট পেয়েছেন।

নির্বাচনে রিটার্নিং অফিসার ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার নয়ন কুমার সাহা, প্রিজাইডিং অফিসার ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার একেএম মোস্তাফিজুর রহমান এবং সহকারী প্রিজাইডিং অফিসার ছিলেন পোর্টবসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শীলন অধিকারী ও জাকিয়া সুলতানা।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক