শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে কিশোরীদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

জি.এম আবুল হোসাইন, আশাশুনি: বাংলাদেশের সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার দলিত নারী ও শিশুর সামাজিক সুরক্ষা শক্তিশালী করা।

এ লক্ষ্যকে সামনে রেখে বুধহাটা নওয়াপাড়া শ্বেতপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে (১২ ফেব্রুয়ারী) সোমবার মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগিতায় গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডা এর অর্থায়নে উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার আয়োজনে কিশোরীদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার মো. রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আতিয়ার রহমান, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মো. সাইদুল ইসলাম, বুধহাটা নওয়াপাড়া শ্বেতপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি মো. হান্নান ইসলাম, স্বাস্খ্য পরিদর্শক মো. আবু মুছা, বুধহাটা নওয়াপাড়া শ্বেতপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুল ইসলাম।

উক্ত ম্যাচটি পরিচালনা করেন, আশশুনি সরকারী মাধ্যমিক বিদ্যালয় বি.পি.এড শিক্ষক মো. আনিছুর রহমান।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শ্যামলী দাশ।

অনুষ্ঠানে সার্বিকভাবে সহযোগিতা করেন, বুধহাটা নওয়াপাড়া শ্বেতপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা কর্মচারী, ছাত্র-ছাত্রী ও উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার কর্মীবৃন্দ।

অনুষ্ঠানে প্রতিষ্ঠান কেন্দ্রিক সার্বিক সমন্বয়কারী হিসবে উপস্থিত ছিলেন, উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার প্রোগ্রাম সমন্বয়কারী রেহেনা পারভীন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, প্রোগ্রাম অফিসার তীর্থ কুমার দে।

একই রকম সংবাদ সমূহ

নড়াইলে জাসাস নেতাসহ দুই হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মানববন্ধন

নড়াইল জেলার কালিয়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেলবিস্তারিত পড়ুন

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতেবিস্তারিত পড়ুন

প্রয়োজনে বিরোধীদলকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: শাহে আলম

সংবিধান সংশোধন প্রক্রিয়ায় প্রয়োজনে বিরোধীদলকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করাবিস্তারিত পড়ুন

  • নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর
  • মালয়েশিয়ার কথা বলে সপ্তাহখানেক সাগরে ঘুরিয়ে ৭২ জনকে কক্সবাজারে নামিয়ে দিল পাচার চক্র
  • কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে ৫১ বস্তা টাকা
  • সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত টুঙ্গিপাড়া থানা, বন্ধ কার্যক্রম
  • জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে: গোপালগঞ্জে আইজিপি
  • দেশে ও প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী
  • কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত
  • দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে : রাষ্ট্রপতি
  • আদালতের রায় মানতে বাধ্য মিয়ানমার, নইলে ফল ভালো হবে না: খলিলুর রহমান
  • আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: গোপালগঞ্জে আইজিপি
  • ফ্যাসিস্টরা দেশ থেকে পালিয়েও তাদের রক্তের তৃষ্ণা আরও তীব্র হয়েছে : রিজভী