শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে ভোটকেন্দ্র পর্যায়ের জামায়াতের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা): আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্র পর্যায়ে দায়িত্ববোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পেশাজীবী বিভাগের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রের দায়িত্বশীল ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার। তিনি বলেন, সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করা মুসলমানদের দায়িত্ব। আমরা যদি সুযোগকে কাজে না লাগিয়ে বিভ্রান্তিতে পড়ি, তবে পিছিয়ে পড়ব। আসন্ন নির্বাচনে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে জামায়াত মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে হবে। যাতে সমাজ, রাষ্ট্র ও ব্যক্তিজীবনে সুশাসন প্রতিষ্ঠা করা যায়।

অনুষ্ঠানে কালিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর পেশাজীবী বিভাগের সভাপতি মো. মোশাররফ হোসাইন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা শাখার শুরা ও কর্মপরিষদ সদস্য কাজী মুজাহিদুল আলম, জেলা শাখার শিক্ষা বিভাগের সভাপতি মো. আব্দুল জলিল, কালিগঞ্জ উপজেলা আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী এবং উপজেলা সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফ।

বক্তারা বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য ভোটকেন্দ্র পর্যায়ে দায়িত্বশীলদের সচেতনতা ও সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা ভোটারদের শৃঙ্খলা রক্ষা ও সঠিক ভোটাধিকার প্রয়োগে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

এছাড়া তারা মনে করেন, নির্বাচনের সময় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রার্থীদের প্রতিনিধিদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ালে ভোটের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে।

উপজেলা পেশাজীবী বিভাগের সেক্রেটারি মো. রবিউল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রী মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যানিকেতন দারুল উলুম চৌমুহনী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় সাতক্ষীরা-৩বিস্তারিত পড়ুন

কালিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে এমপি রবিউল বাশারের আকস্মিক পরিদর্শন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সহকারী কমিশনার (ভূমি) অফিস আকস্মিক পরিদর্শনবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

সাতক্ষীরার কালিগঞ্জে পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ (৮) ও ইকবাল হোসেন (৭) নামেবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ
  • ধর্ষণ, চাঁদাবাজি ও অন্যের বাড়িঘর ভাংচুরের ঘটনায় কালিগঞ্জের হেমায়েত বিএনপি থেকে বহিষ্কার
  • সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ
  • কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে আইনসম্মত সমাধানের আহ্বানে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা
  • দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু
  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা
  • সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল