শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কুরআনের হাফেজ বাপ্পিকে বাঁচাতে এগিয়ে এলো কলারোয়া আলিয়া মাদ্রাসা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন

কলারোয়া আলিয়া মাদ্রাসার ফাজিল প্রথম বর্ষের মেধাবী ছাত্র কুরআনের হাফেজ বাপ্পিকে বাঁচাতে এগিয়ে এলো কলারোয়া আলিয়া মাদ্রাসা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন।সড়ক দুর্ঘটনায় নির্মম আহত বাপ্পিকে বাঁচাতে বাপ্পীর চিকিৎসার জন্য তার পিতা মোঃ আব্দুর রাজ্জাকের হাতে ২২০১৪/- (বাইশ হাজার চৌদ্দ) টাকা তুলে দিল এ অ্যাসোসিয়েশন। এ সময় উপস্থিত ছিলেন কলারোয়া আলিয়া মাদ্রাসা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক প্রভাষক মাওলানা তৌহিদুর রহমান, প্রভাষক মুহাম্মাদ আসাদুজ্জামান ফারুকী, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি মোঃ মুজাহীদুল ইসলাম, আহত বাপ্পির বন্ধু শেখ তামিম হাসান, ইমনুর রশিদ, মেহেদী হাসান, ফুয়াদ আল- আবরার প্রমূখ।

সাতক্ষীরা থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে ছয়ঘোরিয়া মোড়ে এ নির্মম দুর্ঘটনা ঘটে। দারিদ্র্য পরিবারে জন্ম তার। তার পিতা পেশায় একজন রাজ মিস্ত্রি । সে বর্তমানে ঢাকার ধানমন্ডি গ্রীন লাইফ হসপিটালে ডা. রাফিকুল ইসলাম এর তত্ত্বাবধানে চিকিৎসাধীন।

পরিবারের লোকজন জানিয়েছেন, বাপ্পিকে বাঁচাতে দ্রুত অপারেশন করা প্রয়োজন। এ জন্য প্রায় ১০-১৫ লাখ টাকা দরকার। কিন্তু দারিদ্র্যতার কারণে এ টাকা ব্যয় করে অপারেশন করানো তাদের জন্য দুঃসাধ্য।

বাপ্পির চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তির সাহায্য কামনা করেছেন তার পিতা আব্দুল রাজ্জাক। সাহায্য পাঠানোর জন্য (পিতা) ০১৭৫৭৭৪৫৯১২, (ভাই) ০১৭৪২৯৯১৭৮৫ বিকাশ নম্বরের মোবাইলে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্ট।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের

সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিও এখন কৃষকের বাড়তি আয়ের উৎস হয়ে উঠছে। পাটবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ