শুক্রবার, জুন ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে বিতর্কিত সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা

বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে বিতর্কিত গঠনতন্ত্র বহিভূত সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা নেতা-কর্মীদের তোপের মুখে পন্ড।

রবিবার (১৮ অক্টোবর) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে বিতর্কিত গঠনতন্ত্র বহিভূত সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা আহবান করা হয়। বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটি সম্মেলনে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করে। এই কমিটির সাধারণ সম্পাদক ও ২নং সহ-সভাপতি অন্য ১৩ জন সদস্যকে না জানিয়ে গঠনতন্ত্র বহিভূতভাবে টাকার বিনিময়ে জামাত-বিএনপি’র সদস্য ও একাধিক নাশকতা মামলার আসামীদেরকে সদর উপজেলা আওয়ামীলীগে অন্তভূক্ত করে। সদর উপজেলা আওয়ামীলীগের উর্দ্ধতন সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলামকে ভারপ্রাপপ্ত সভাপতি না করে ৩ বার দলীয় নৌকা প্রতিকের বিরোধীতাকারী একজন অযোগ্য ব্যক্তিকে ভারপ্রাপ্ত সভাপতি করায় দলে বিশৃঙ্খলা ও দন্দ দেখা দেয়। যে কারণে বিক্ষোভ দেখা দেয় সদর উপজেলা আওয়ামীলীগে। বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির নিকট কমিটির বিষয়ে সদর উপজেলা আওয়ামীলীগের উদ্ধতন সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলাম লিখিত অভিযোগ দিলে কেন্দ্রীয় কমিটি সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতিকে ফোনের মাধ্যমে বলেন, যাচাই বাছাই না করা পর্যন্ত বিতর্কিত সদর উপজেলা আওয়ামীলীগের কমিটির সকল কার্যক্রম বন্ধ রাখতে বলেন। কেন্দ্রীয় আওয়ামীলীগের নির্দেশনা অমান্য করে বর্ধিত সভা ডাকায় সদর উপজেলা আওয়ামীলীগ ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও সদস্যরা বর্ধিত সভা বয়কটের ঘোষণা দেয়। উল্লেখ্য, বর্ধিত সভা আহবানের পত্রে সদর সংসদ সদস্যের না থাকায় এবং সভা মঞ্চের ব্যাণারে সংসদ সদস্যের নাম অপমানজনকভাবে লিখিত হওয়ায় উপস্থিত নেতা-কর্মীদের মাঝে তীব্র উত্তেজনা ও ক্ষোভের সৃস্টি হয়। এসময় সাতক্ষীরা সদর এমপি সাহেবের হস্তক্ষেপ ও বলিষ্ঠ ভূমিকায় ব্যাপক রক্তপাত থেকে রক্ষা পেল সদর উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা। বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে বিতর্কিত গঠনতন্ত্র বহিভূতভাবে বর্ধিত সভা শুরুর প্রাক্কালে বিক্ষুব্ধ নেতা-কর্মীদের তোপের মুখে সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী বিক্ষুব্ধ নেতা-কর্মীদের কোন প্রশ্নের সদোত্তর না দিতে পারায় বর্ধিত সভা বন্ধ ঘোষণা করেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় প্রান্তিক যুব সংঘের মাসিক সভা ও সাহিত্য আড্ডা

তরুণদের নেতৃত্ব বিকাশ, সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি এবং সাহিত্যচর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে প্রান্তিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সাংবাদিকদের ৩ দিনের প্রশিক্ষণের সমাপনীতে গুজব ও অপপ্রচার রুখে দেওয়ার প্রত্যয়

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়াতে আয়োজিত ‘মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় তিন দিনব্যাপী ফল মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী

নিজস্ব প্রতিনিধি : করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস এবিস্তারিত পড়ুন

  • প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শীর্ষক প্রকল্পের সাতক্ষীরায় ট্রেনিং ও সনদ বিতরণ
  • সাতক্ষীরায় আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় ডিসির বক্তব্য বিকৃত ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ওলামা দলের মানববন্ধন
  • কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • পিআইবি’র উদ্যোগে সাতক্ষীরায় সাংবাদিকদের প্রশিক্ষণ
  • সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা
  • সাতক্ষীরার নগরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফের ছাদ ধস, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক
  • সাতক্ষীরার লাবসা জমিদার বাড়ী পুকুরের গাইড ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা
  • সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দফা দাবি
  • সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ মিছিল