শুক্রবার, জুন ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেরালকাতার উন্নয়নে নৌকায় ভোট চাইলেন- লাল্টু

কলারোয়ার কেরালকাতা ইউনিয়নে উপ নির্বাচনে নৌকা প্রতীকের পথসভা অনুষ্ঠিত হয়েছে।

কলারোয়ার ৮নম্বর কেরালকাতা ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনের প্রচারণার শেষ দিনে হাজার মানুষের সমাগমে কেরালকাতা সিংগা বাজারে নৌকা প্রতীকের শেষ পথসভা অনুষ্ঠিত হয়েছে।

পথসভাটি ধীরে ধীরে জনসভায় পরিণত হওয়ায় সাধারণ মানুষের চলাচলের অসুবিধার কথা বিবেচনা করে রাস্তা থেকে সিংগা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে নেওয়া হয়। পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও কলারোয়া উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লালটু। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বঙ্গবন্ধু সৈনিক লীগ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সরদার মুজিব,কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলিমুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবি,সাবেক ছাত্র নেতা মোস্তাফিজুর রহমান মোস্তা, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি ও সাবেক চেয়ারম্যান অধ্যাপক এম এ কালাম, সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ভুট্টোলাল গাইন, আওয়ামী লীগ নেতা অধ্যাপক আবদুর রহীম প্রমুখ। অনুষ্ঠানে বক্তাগণ স্বাধীনতার প্রতীক, বঙ্গবন্ধুর প্রতীক, শেখ হাসিনার প্রতীক, বাংলাদেশের উন্নয়নের প্রতীককে বিজয়ী করার জন্য সকলকে ২০ অক্টোবর ভিপি মোরশেদকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন- নৌকায় ভোট দিলে দেশের উন্নয়ন হয়, খেটে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তন হয়। তাই সকল হুমকি ধামকি ও ভয়ভীতি উপেক্ষা করে নির্ভয়ে কেন্দ্রে আসুন। সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য প্রশাসন দৃঢ প্রত্যয় ব্যক্ত করেছেন।

অনুষ্ঠানে কেরালকাতা ইউনিয়নের সার্বিক উন্নয়নের জন্য নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী স ম মোরশেদ আলী( ভিপি)তার স্বাগত বক্তব্যে দ্বিধা দ্বন্দ্ব ভুলে দল মত নির্বিশেষে সকল ভোটার মা,বোনদের আগামী ২০ অক্টোবর মঙ্গলবার নৌকায় ভোট দিতে অনুরোধ জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেরালকাতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মশিয়ার রহমান বাবু।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কলারোয়ায় স্কাউটস’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত