সোমবার, নভেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আরো খবর

কেশবপুরে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত

কেশবপুর পৌর পাইকারি কাঁচা বাজারে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে কয়েকটি আড়তে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার সকালে কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা এ অভিযান পরিচালনা করেছেন।

কেশবপুর উপজেলা ভূমি অফিসের নাজির ফারুক হোসেন জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চার জন আড়ত মালিকের নিকট থেকে ছয় হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাইকারি পেঁয়াজের মূল্য ৮৫ টাকা নিচ্ছেন, অথচ তারা ক্রয় রশিদ দেখাতে পারেননি। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আড়ত মালিক জনি মিয়া কাছ থেকে এক হাজার টাকা, মিজানুর রহমান কাছ থেকে এক হাজার টাকা, জিয়াউর রহমানের কাছ থেকে দুই হাজার টাকা ও ইমরানের কাছ থেকে দুই হাজার টাকা জরিমানা আদায় করেন। এ অভিযানকে স্বাগত জানিয়েছেন বাজারে আসা সাধারণ ক্রেতারা।

সাংবাদিক আবুল বাসারের মায়ের মৃত্যু, শোক

কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সহ-দপ্তর সম্পাদক আবুল বাসারের মা আইফুল বেগম (৫৫) বুধবার বিকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তিনি স্বামী ও ৫ পূত্র-সহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন।
বুধবার রাত সাড়ে আটটায় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।
এদিকে, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সহ-দপ্তর সম্পাদক আবুল বাসারের মায়ের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এস আর সাঈদ কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, সাধারণ সম্পাদক কে এম মিজানুর রহমান, সিনিয়র সহ-সভাপতি কৃষ্ণপদ দাস, সহ-সভাপতি অধ্যক্ষ জাকির হোসেন, যুগ্ম-সম্পাদক গৌতম চট্টোপাধ্যায়, যুগ্ম-সম্পাদক শামীম রেজা, সাংগঠনিক সম্পাদক আবু হুরাইয়ারা রাসেল, কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম সুইট, দপ্তর সম্পাদক জাকির হোসেন সবুজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাশিদুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক অলোক বসু বাপী, সমাজ কল্যাণ সম্পাদক হাসানুজ্জামান লিন্টু ক্রীড়া সম্পাদক রেজোয়ান হোসেন লিটন, গ্রন্থাগার সম্পাদক শামসুর রহমান বাবলা, মহিলা বিষয়ক সম্পাদিকা সাবিহা জামান, নির্বাহী সদস্য কাজী আজাহারুল ইসলাম মানিক, গোলাম ফারুক বাবু, আব্দুল্লাহ আল মাহফুজ ও মোহাচ্ছান আলী শাওন, সদস্য কাওছার হোসেন রুবেল, নূর এ আলম সিদ্দিকী, মীর আজিজ হাসান, মেহেদী হাসান সুমন, কবির হোসেন, জাহিদুল ইসলাম, তুহিন হোসেন, সৈয়দ ফয়সাল হাসান রিফাত, মফিজুর রহমান, ফারুক হোসেন, আলতাফ হোসেন, সাইদুর ইসলাম, মুন্নাফ হোসেন, সোহেল রানা, তানিম আরাফাত, মোরশেদ আলম, আক্তারুজ্জামান, সরদার মোস্তফা কামাল হিরো, শিমুল হাসান, এনামূল হক প্রমুখ।

দোয়া অনুষ্ঠান

কেশবপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজেনে কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু ও তঁার সহধর্মীনির সুস্থ্যতা কামনায় দোয়া অনুষ্ঠান বুধবার বিকালে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আব্দুল গফুর গফ্ফারের সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক তরিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে অন্যান্যের উপস্থিত ছিলেন যুগ্ম-আহ্বায়ক আব্দুর রহমান মিঠু, মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মুক্তার আলী, যুগ্ম-আহ্বায়কআসাদুজ্জামান, সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আলী আহসান মিন্টু প্রমুখ।
দোয়া পরিচালনা করেন হাফেজ আসাদুজ্জামান।

ফুটবল বিতরণ

কেশবপুর উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের ভেরচী এলাকায় খেলোয়ারদের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে।
বুধবার বিকালে ভেরচী মাধ্যমিক বিদ্যালয় মাঠে খেলোয়ারদের মাঝে ফুটবল বিতরণ করেন কেশবপুর নিধি স্পোটিং ক্লাবের উপদেষ্টা ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ। এসময় সমাজসেবক সাদেকুল ইসলাম সাদেক, এস এম শফিকুল ইসলাম, জি এম শফি-সহ ভেরচী এলাকার ফুটবল খেলোয়ার বৃন্দ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

যশোর বোর্ডে ১৬ প্রতিষ্ঠানের সবাই ফেল, ৩ কলেজে শতভাগ পাস

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডের অধীন ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানেরবিস্তারিত পড়ুন

ঔষধি গাছ চাষে বাড়তি আয়ের সুযোগ: সবুজ পাতার আড়ালে সচ্ছলতার হাতছানি

মিঠুন সরকার, কৃষি প্রতিবেদক: প্রচলিত ফসল চাষের গণ্ডি পেরিয়ে দেশের কৃষকরা এখনবিস্তারিত পড়ুন

যশোরে দুই হাজার পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার: জব্দ প্রাইভেটকার

​যশোরে দুই হাজার পিস ইয়াবাসহ ইয়াছিন গাজী (২৬) ও আব্দুল গফ্ফার (৩০)বিস্তারিত পড়ুন

  • থানা থেকে এক কিলোমিটার দূরে মাদকের স্বর্গরাজ্য শার্শার ত্রিমোহনী
  • ডিএনএ পরীক্ষায় পরিচয় নিশ্চিত, মণিরামপুরে ফিরছে আগুনে নিহত একই পরিবারের চারজনের মরদেহ
  • যশোরের রাজগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল মা-ছেলের
  • ছুটি শেষে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
  • ৪১ বছরের শিক্ষকতা জীবনে ছুটি নিয়েছিলেন মাত্র ৮ দিন, না ফেরার দেশে ‘ওমর স্যার’
  • যশোরের রাজগঞ্জে বিষপানের পর বাঁওড়ে ঝাঁপ, যুবকের মৃত্যু
  • যশোরের মণিরামপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কক্সবাজারের রিসোর্টে আগুন, দুই মেয়েসহ যশোরের দম্পতির মৃত্যু
  • বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক
  • মুরগিবাহী ভ্যানের ছাউনিতে মিললো পিস্তল-গুলি, আটক ভ্যানচালক
  • চাহিদার চেয়ে ১ কোটি টন বেশি চাল উৎপাদন
  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ