শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

খুলনায় মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

খান জাহান আলী বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয়ে মাদকমুক্ত সমাজ গঠনে সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার রাত আটটায় মহাবিদ্যালয়ের অডিটোরিয়ামে সভাটি অনুষ্ঠিত হয়।

খান জাহান আলী বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনা ও খুলনা মুক্তি সেবা সংস্থার (কেএমএসএস)-এর যৌথ উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি।

তিনি বলেন, “বর্তমান সরকার মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। মাদক নির্মূলে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানে ডোপ টেস্ট বাধ্যতামূলক করেছে।”

তিনি মাদকমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে সমাজের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নর্দার্ন ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনার রেজিস্ট্রার ড. মো. শাহ আলম।

তিনি বলেন, “মাদক এখন সমাজের অন্যতম প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অতীতের তুলনায় বর্তমানে এর ব্যবহার অনেকগুণে বেড়েছে। প্রতিনিয়ত নতুন নতুন মাদকের আগমন সমাজকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। নানা রকম আইন প্রয়োগ করেও মাদক নির্মূল করা কঠিন হয়ে যাচ্ছে।”

তিনি মাদক নির্মূলে সরকারের উদ্যোগের পাশাপাশি সমাজে নৈতিক ও ধর্মীয় শিক্ষার ব্যাপক প্রচার-প্রসারের উপর গুরুত্বারোপ করেন।

অ্যাডভোকেট শেখ অলিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খান জাহান আলী বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মো. আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. আহসানুর রহমান এবং কেএমএসএস-এর নির্বাহী পরিচালক আফরোজা আক্তার মুক্তি।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জুট এসোসিয়েশনের চেয়ারম্যান শেখ সৈয়দ আলী, বাতিঘর খুলনার প্রতিষ্ঠাতা সভাপতি মোস্তফা রাশিদুল হাসান, এবং ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড খুলনা জোনাল অফিসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো: আব্দুস সালাম।

এছাড়াও সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

খুলনায় পুকুরে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

খুলনা নগরীতে পুকুরে গোসল করতে নেমে শাহেদ মাহমুদ নামে এক স্কুলছাত্রের করুণবিস্তারিত পড়ুন

খুলনার বিএল কলেজের দুই ছাত্রাবাস পরিত্যক্ত ঘোষণা

দক্ষিণ জনপদের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দৌলতপুর সরকারি বিএল কলেজের দুটিবিস্তারিত পড়ুন

  • হত্যার পর মেয়ের বস্তাবন্দি লাশ গুমের জন্য মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা
  • সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী
  • লোহার রডে পরিষ্কার! বিষাক্ত বোতলজাত পানি, স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ
  • প্রতিষ্ঠার ৬ বছরেও চালু হয়নি শিক্ষা কার্যক্রম, অনিশ্চয়তায় খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়
  • ডুমুরিয়ায় পোল্ট্রির দুর্গন্ধে বন্দি এক গ্রাম, মেয়ে দেখতে এসে ফিরে যায় পাত্রপক্ষ!
  • খুলনা বিভাগীয় ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে যুক্ত হলো সাতক্ষীরা
  • খুলনায় ১২.৫ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
  • আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে : জামায়াত আমির
  • হাসপাতালের রান্না মুখে দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বললেন, ‘এই রান্না আপনার স্ত্রী করলে খাবেন?’
  • খুমেক হাসপাতালে ভ*য়াবহ আ*গুন
  • খুলনায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভা
  • খুলনায় গ্রাম আদালত সক্রিয়করনে বিভাগীয় এনজিও ওয়ার্কশপ