শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দাবিতে আগামী ২০ জুন খুলনার ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে অনুষ্ঠিতব্য ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে কলারোয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ জুন) সন্ধ্যায় কলারোয়ায় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা মুহাঃ কামারুজ্জামান। সভা পরিচালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. শহিদুল ইসলাম।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল।

তিনি বলেন, দেশের জনগণ দীর্ঘদিন ধরে নানামুখী সংকটের মধ্যে বসবাস করছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জনদুর্ভোগ এবং বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, গণতান্ত্রিক মূল্যবোধ পুনরুদ্ধার এবং জনস্বার্থসংশ্লিষ্ট দাবিসমূহ বাস্তবায়নের লক্ষ্যে আগামী ২০ জুনের বিভাগীয় সমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি সমাবেশ সফল করতে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

প্রধান অতিথি আরও বলেন, গণমানুষের প্রত্যাশা ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করতে সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে জনসম্পৃক্ততা বাড়ানোর বিকল্প নেই। তিনি খুলনার বিভাগীয় সমাবেশে কলারোয়া উপজেলা থেকে ব্যাপক জনসমাগম নিশ্চিত করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

প্রস্তুতি সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা মো. ওসমান গনী এবং জেলা ইউনিট সদস্য অধ্যাপক রেজাউল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা মো. আব্দুল হামিদ, অধ্যাপক আব্দুর রাজ্জাক, সহকারী সেক্রেটারি অধ্যাপক শাহজাহান কবীর, মাস্টার আব্দুল গফুর মন্টু, মাওলানা মো. রুহুল কুদ্দুস, অফিস সেক্রেটারি জাহিদ হাসান মিঠু, কর্মপরিষদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম, পৌর আমীর অধ্যাপক ডা. ইউনুস আলী বাবু, সেক্রেটারি মাওলানা মোঃ আলমগীর হোসেন উপজেলা উলামা বিভাগের সেক্রেটারি মাওলানা মোঃ তৌহিদুর রহমানসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের আমীর, সেক্রেটারি এবং বিভিন্ন বিভাগের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

সভায় আগামী ২০ জুন খুলনার ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে অনুষ্ঠিতব্য ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ, প্রচার-প্রচারণা জোরদার এবং সর্বস্তরের জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা সমাবেশকে সফল করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কাজীরহাট কলেজের ভর্তি অনুমোদন দিয়েছিলেন তৎকালীন কলেজ পরিদর্শক প্রফেসর আবু নসর

সাতক্ষীরার কলারোয়ার কাজিরহাট কলেজে হঠাৎ যশোর শিক্ষা বোর্ডের সাবেক কলেজ পরিদর্শক অবসরপ্রাপ্তবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, বর্জ্য ব্যবস্থাপনায় জমি পরিদর্শন

ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় সাতক্ষীরার কলারোয়ায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।বিস্তারিত পড়ুন

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সাতক্ষীরার কলারোয়ায় বিশাল শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন।। সভাপতি-সালাম, সম্পাদক বাকী বিল্লাহ, সাংগঠনিক আলিম
  • কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”
  • কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন
  • ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন
  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা