রবিবার, জুন ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চকলেট পাউডারে ঢেকে গেল সুইজারল্যান্ডের রাস্তা

‘চকলেট’ শব্দটা শুনলেই মিষ্টি ক্যান্ডিবার বা মনোরম এক মিষ্টি জাতীয় জিনিসের ছবি ভেসে ওঠে চোখের সামনে। তবে সুদূর অতীতের চকলেটের সঙ্গে আজকের দিনের চকলেটের মিল খুবই কম।
ইতিহাস বলে, অতীতের চকলেট কোনও মিষ্টি ও ভক্ষণযোগ্য নয়, বরং ছিল তিতা স্বাদের খুবই সম্মানজনক একটি পানীয়।

আর এই সুস্বাদু ফ্যাটযুক্ত খাবারটি কোকো গাছের ফল থেকে তৈরি হয়।

সেন্ট্রাল ও দক্ষিণ আমেরিকায় পাওয়া যায় এই কোকো গাছ। গুটি গুটি ফলগুলোর একেকটিতে ৪০টির মতো বিন বা শুটি থাকে। শুটিগুলো শুকিয়েতারপর পুড়িয়ে বানানো হয় কোকোবিন।
যদিও কে কখন কীভাবে প্রথম এই চকলেটের আবিষ্কার করেছিলেন তা জানা যায়নি।

তবে বর্তমানে বিশ্বের সবদেশে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে এই চকলেটের। মিষ্টি খাবার হিসেবে আমাদের দেশসহ পৃথিবীর অন্যান্য দেশেও কোনও ভালো কিছু ঘটলে বা খুশির খবর থাকলে চকলেট খাওয়া অথবা উপহার হিসেবে দেওয়ার চল রয়েছে।

তবে আপনার সামনে কেউ যদি প্রচুর পরিমাণে চকলেট পাউডার ফেলে রাখে তাহলে আপনি কী করবেন? ভাবছেন এমন আবার হয় নাকি? চকলেটের যা দাম। তাতে কেউ রাস্তায় অগুনিতক চকলেট বিছিয়ে রাখবে এ অলীক কল্পনা ছাড়া আর কিছুই নয়। তবে এমনই ঘটনা ঘটেছে স্বপ্নের দেশ সুইজারল্যান্ডে।

তবে কাউকে সারপ্রাইজ গিফট দিতে নয়, সুইসের চকলেট প্রস্তুতকারক একটি কারখানা থেকে অসাবধানতা বশত প্রচুর কোকোপাউডার রাস্তায় ছড়িয়ে পড়েছে। আর এমন ছবি ধরা পড়েছে ইন্টারনেটে।

ছবিতে দেখা যাচ্ছে, সুইসের যে রাস্তার ধারে চকলেট তৈরীর কারখানাটি রয়েছে তার আশেপাশের সব অংশে বাদামী চকলেট পাউডারের গুঁড়োয় ভর্তি। আর যা দেখে বিষ্মিত ওই অঞ্চলের বাসিন্দারা।

এই বিষয়ে ‘লিন্ড অ্যান্ড স্প্রুঞ্জলি’ নামের ক্যাডবেরি প্রস্তুতকারক ওই সংস্থাটি ঘটনার সত্যতা স্বীকার করে মঙ্গলবার (১৮ আগস্ট) স্থানীয় একটি প্রতিবেদনে বলেন যে, জুরিখ এবং বাসেলের মধ্যে ওলটেনের কারখানায় রোস্ট করা ‘কোকো নিবস’ ঠান্ডা করার সময় বায়ুচলাচলের মেশিনে সমস্যা দেখা দেয়। আর সেসময় সকালের প্রবল বাতাসের সঙ্গে মিশে গিয়ে ওই পাউডারটি কারখানার আশেপাশে ছড়িয়ে পড়ে। এবং একটি সূক্ষ্ম কোকো ধুলোর আস্তরণ ফেলে দেয় চারিদিকে।

সংস্থাটি আরও জানায় যে, এই কোকো পাউডার রাস্তায় ধারে দাঁড়িয়ে থাকা গাড়ি গুলির উপর পাউডারের হালকা আস্তরণ ফেলেছিলো। তবে সেগুলি পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য তাদের আর্থিক সাহায্য দিতে চেয়েছিল কোম্পানি। যদিও কেউ তাতে রাজি হয়নি।
এছাড়াও ওই সংস্থাটি আরও জানিয়েছে যে, চকলেটের এই কণাগুলি মানুষ বা পরিবেশের জন্য ক্ষতিকারক নয়।

একই রকম সংবাদ সমূহ

মেসি জাদুতে জর্ডানকে উড়িয়ে শতভাগ জয়ে গ্রুপসেরা আর্জেন্টিনা

গ্রুপসেরা হওয়ার নিশ্চয়তা আগেই মিলেছিল। তাই জর্ডানের বিপক্ষে একাধিক পরিবর্তন এনে দলবিস্তারিত পড়ুন

চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

চীনে শিগগিরই বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগেরবিস্তারিত পড়ুন

  • মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা
  • বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই
  • বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা
  • আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার আতিথেয়তার জন্য কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী
  • মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসীদের বৈধ করার আহ্বান প্রধানমন্ত্রীর
  • মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী
  • বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
  • মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক: বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা
  • পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা
  • মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
  • প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়ায় লালগালিচা সংবর্ধনা