শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চিরনিদ্রায় শায়িত হলেন কলারোয়ার পরিবহন কাউন্টার প্রতিনিধি মীর সহিদুল ইসলাম

চির নিদ্রায় সমাহিত হলেন কলারোয়া ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের সদস্য ও এ.কে ট্রাভেলস এর কলারোয়া কাউন্টার প্রতিনিধি মীর সহিদুল ইসলাম।

বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার শুভংকরকাটি গ্রামের ঈদগাহ ময়দানে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।

জানাজা নামাজে উপস্থিত ছিলেন শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রইচ উদ্দীন, কলারোয়া পৌরসভার সাময়িক বরখাস্ত হওয়া মেয়র গাজী আক্তারুল ইসলাম, সাতক্ষীরা জেলা পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি সাইফুল্লাহ আজাদ, সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের শিক্ষক আলহাজ শেখ তামিম আজাদ মেরিন, শেখ জাকির হোসেন, গোলাম রসুল, প্রভাষক রফিকুল ইসলাম, সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, ঠিকাদার কলিম হোসেন, সোহরাব হোসেনসহ কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।

জানাযা নামাজ পরিচালনা করেন অবসরপ্রাপ্ত শিক্ষক মীর মোস্তাফিজুর রহমান।

উল্লেখ্য, মীর সহিদুল ইসলাম (৫২) স্ট্রোকজনিত কারণে বুধবার বিকেল সাড়ে ৪টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্নালিল্লাহে রাজিউন)।
তিনি সাতক্ষীরা সদর হাসপাতালে কিডনি, ডায়াবেটিসসহ নানা জটিল রোগে চিকিৎসাধীন ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সদ্য প্রয়াত মীর সহিদুল ইসলাম কলারোয়ার শুভংকরকাটি গ্রামের সমাজসেবক প্রয়াত মীর শরিফার রহমানের পুত্র এবং কলারোয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জি.এস মীর রফিকুল ইসলামের ভাই।

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা