বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চীনকে ঠেকাতে সলোমন দ্বীপপুঞ্জে আবারো খুলছে মার্কিন দূতাবাস

চীনের প্রভাব কমাতে ওশেনিয়া অঞ্চলের দেশ সলোমন দ্বীপপুঞ্জে আবারও দূতাবাস খুলছে যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা শনিবার এই তথ্য জানান।

খবর দ্যা গার্ডিয়ানের।

ওশেনিয়া অঞ্চলে ক্রমশ চীনের প্রভাব বৃদ্ধি পাওয়ায় অঞ্চলটিতে নিজেদের উপস্থিতি জোরদার করছে যুক্তরাষ্ট্র।

আট লাখ বাসিন্দার এ দ্বীপরাষ্ট্র সলোমন দ্বীপপুঞ্জের প্রতিবেশী দেশ ফিজি সফরে যাওয়ার কথা রয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের।

ফিজি সফরে গিয়ে তিনি প্রশান্ত মহাসাগরীয় এ দ্বীপরাষ্ট্রে নতুন একটি দূতাবাস খোলার ঘোষণা দেবেন। ২৯ বছর আগে হোনিয়ারায় কূটনৈতিক উপস্থিতি কমানোর পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ ঘোষণা এল।

১৯৯৩ সালে সলোমন দ্বীপপুঞ্জের রাজধানী হোনিয়ারায় দূতাবাস বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্র। এখন সেখানে যুক্তরাষ্ট্রের একটি কনস্যুলেট রয়েছে।

এই কনস্যুলেটের মাধ্যমে দেশটিতে কূটনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়। এ ছাড়া সলোমনের প্রতিবেশী দেশ পাপুয়া নিউগিনির রাজধানী পোর্ট মোরেসবিতে যুক্তরাষ্ট্রের দূতাবাস রয়েছে।

যুক্তরাষ্ট্রের এমন ঘোষণা আসার আগে গত বছরের নভেম্বরে সহিংস ও প্রাণঘাতী দাঙ্গা শুরু হয়েছিল। তখন বিক্ষোভকারীরা পার্লামেন্টে হামলা-ভাঙচুর চালানোর চেষ্টা করেন। এর পর তারা রাজধানী হোনিয়ারার চায়না টাউনের বেশিরভাগ অংশে আগুন ধরিয়ে তিন দিন ধরে তাণ্ডব চালান।

একই রকম সংবাদ সমূহ

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

চীনের দালিয়ান থেকে বেইজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৪ জুন) বাংলাদেশবিস্তারিত পড়ুন

আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার আতিথেয়তার জন্য কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী

মালয়েশিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল প্রায়বিস্তারিত পড়ুন

মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসীদের বৈধ করার আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে সে দেশের প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমেরবিস্তারিত পড়ুন

  • মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী
  • বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
  • মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক: বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা
  • পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা
  • মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
  • প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়ায় লালগালিচা সংবর্ধনা
  • কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশিসহ নিহত ৬
  • যুদ্ধে ইরানই ‘বিজয়ী’, মনে করেন ৯২ শতাংশ ইসরায়েলি
  • আমি কখনও আকুতি করি না, ট্রাম্পের দাবি মনগড়া: মেলোনি
  • নেতানিয়াহুকে মানসিকভাবে সুস্থ রাখতে মাঝেমধ্যে কঠিন হতে হয়: ট্রাম্প
  • এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ