মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ছাগল চুরি করে পালানো কালে দেবহাটায় আটকে দিল জনতা

দেবহাটা প্রতিনিধি: আশাশুনির শোভনালী ইউনিয়ন থেকে ১৪টি ছাগল চুরি করে পালিয়ে যাওয়ার সময় কুলিয়ায় আটকে দিল জনতা। বুধবার (৭ আগষ্ট) ভোরে ছাগল সহ ৪জন চোরকে কুলিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় আটক করা হয়।

এ ঘটনায় আটককৃত ব্যক্তিরা হলেন আশাশুনি উপজেলায় শোভনালী ইউনিয়নের শরাফপুর গ্রামের বাবর আলী, একই এলাকার মোসলেম সরদারের ছেলে সূর্য সরদার, সাইদুর সরদারের ছেলে মনিরুল ইসলাম, মোসলেম সরদারের ছেলে শাকিল হোসেন।

প্রত্যক্ষদর্শী কুলিয়া ইউনিয়ন জামায়াতের আমীর আনোয়ারুল ইসলাম ও উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম-সম্পাদক শামিম হোসেন জানান, শেখ হাসিনা পদত্যাগের পর সারাদেশ যখন বিজয়ের উল্লাসে মেতে উঠেছে। সেই সুযোগ কাজে লাগিয়ে একটি চক্র আন্দোলনকারীদের এই বিজয় মেনে নিতে না পেরে কিছু ব্যক্তি বিভিন্ন স্থানে চুরি-ডাকাতি, হামলা, ভাংচুর সহ বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় বুধবার দিবাগত রাতে শোভনালী ইউনিয়নের সরাফপুর এলাকা থেকে ছাগল চুরি করে জেলার বাহিরের বাজারে বিক্রির জন্য মটরভ্যান করে নিয়ে যাচ্ছিল। এসময় সকাল ৬ টার দিকে ভ্যানটি কুলিয়া এলাকায় পৌঁছালে সেখানে নিরাপত্তায় দায়িত্বরত জামায়াত-বিএনপি নেতাকর্মীরা ভ্যানটি আটকে জিজ্ঞেসা করলে ওই ৪ ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

জামায়াত-বিএনপি’র নেতাকর্মীরা ওই চোর চক্রের সদস্যদের সহ ১৪টা ছাগল আটকে রেখে শোভনালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিককে অবহিত করা হয়। পরে ইউপি চেয়ারম্যান সংশ্লিষ্ট এলাকার ইউপি সদস্যকে পাঠিয়ে চোর ও চুরিকৃত ছাগল প্রদান করা হয়।

একই রকম সংবাদ সমূহ

চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে

চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় চলমান এইচএসসি ওবিস্তারিত পড়ুন

হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা

ভারতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে স্বাগত জানিয়েছেনবিস্তারিত পড়ুন

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ

বৈরি আবহাওয়ায় এইচএসসি ও সমমান পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ সম্বোধনবিস্তারিত পড়ুন

  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান
  • চট্টগ্রামে শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত
  • ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করবো: রয়টার্সের সাক্ষাৎকারে হাসিনা