বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অষ্ট্রেলিয়াকে ৭ উইকেটে হারিয়ে

জয় দিয়ে শুরু হলো বাংলাদেশের নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ

দুর্দান্ত এক জয় দিয়ে শুরু হলো বাংলাদেশের নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন। শনিবার থেকে শুরু হওয়া আসরে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ৭ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়াকে।

বেনোনির উইলোমুর পার্কে এ’  গ্রুপের  ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্বান্ত নেয় অস্ট্রেলিয়া। চতুর্থ ওভারের মধ্যে দলীয় ২২ রানের মধ্যে অস্ট্রেলিয়ার দুই ওপেনারকে প্যাভিলিয়নে ফেরত পাঠান বাংলাদেশের অধিনায়ক পেসার দিশা বিশ্বাস।

তৃতীয় উইকেটে ৭৬ রান যোগ করে অস্ট্রেলিয়াকে খেলায় ফেরান দুই মিডল-অর্ডার ব্যাটার ক্লেয়ার মুর ও এলা হেওয়ার্ড। ৭টি চারে ৫১ বলে সর্বোচ্চ ৫২ রান করেন ক্লেয়ার। ৩৯ বলে ৩৫ রান করেন হেওয়ার্ড। শেষ দিকে এমি স্মিথের ১৬ ও অধিনায়ক রিস ম্যাককেনার ১২ রানে ২০ ওভারে ৫ উইকেটে ১৩০ রানের সংগ্রহ পায়  অস্ট্রেলিয়া।

বল হাতে বাংলাাদেশের দিশা ২৫ রানে ও মারুফা ২৯ রানে ২টি করে উইকেট নেন। ২৭ রানে ১ উইকেট নেন রাবেয়া খান।

১৩১ রানের টার্গেটে প্রথম বলেই হোচট খায় বাংলাদেশ। উইকেটের পেছনে ক্যাচ দিয়ে খালি হাতে ফিরেন ওপেনার মিষ্টি সাহা। দ্বিতীয় উইকেটে ৬০ বলে ৬৬ রান তুলে বাংলাদেশকে জয়ের পথে রাখেন আরেক ওপেনার আফিয়া প্রত্যাশা ও তিন নম্বরে নামা দিলারা আক্তার।

তবে ১১তম ওভারেই বিদায় নেন আফিয়া ও দিলারা। ২টি করে চার-ছক্কার ২২ বলে ২৪ রান করে আউট হন প্রত্যাশা। ৭টি চারে ৪২ বলে ৪০ রানের কার্যকরী  ইনিংস খেলেন দিলারা।

একই ওভারে দুই সেট ব্যাটার প্রত্যাশা ও দিলারা দলী ৭১ রানে  বিদায় নিলে  চাপে পড়ে বাংলাদেশ। এসময় জয় থেকে ৯ ওভারে ৬০ রান দূরে দাঁড়িয়ে বাংলাদেশ।

চতুর্থ উইকেটে দারুন এক  জুটি গড়েন স্বর্না আকতার ও সুমাইয়া আকতার। অস্ট্রেলিয়ার বোলারদের চাপে ফেলতে পাল্টা আক্রমন করেন এ জুটি।  দ্রুত রান তুলে ম্যাচের লাগাম হাতে নিয়ে  ১৮তম ওভারেই বাংলাদেশকে জয়ের বন্দরে পৌঁছে দেন স্বর্না-সুমাইয়া জুটি। ৩ উইকেটে ১৩২ রান তুলে ম্যাচ জিতে বাংলাদেশ।

২টি চার ও ১টি ছয়ে ১৮ বলে ২৩ রান করেন স্বর্না। ২৫ বল খেলে ৫টি চারে নিজের ৩১ রানের ইনিংসটি সাজান সুমাইয়া।

আগামী ১৬ জানুয়ারি শ্রীলংকা এবং ১৮ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে গ্রুপ পর্বে বাকী দু’টি ম্যাচ খেলবে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দল:  ১৩০/৫, ২০ ওভার (ক্লেয়ার ৫২, হেওয়ার্ড ৩৫, স্মিথ ১৬*; দিশা ২/২৫, মারুফা ২/২৯)।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ১৩২/৩, ১৮ ওভার (দিলারা ৪০, সুমাইয়া ৩১*, প্রত্যাশা ২৪, স্বর্ণা ২৩*)।

ফলাফল: বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ দল ৭ উইকেট জয়ী।

একই রকম সংবাদ সমূহ

রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা

চলতি বছর পবিত্র রমজান মাস শুরু হবে বুধবার না বৃহস্পতিবার তা নিয়েবিস্তারিত পড়ুন

সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেনবিস্তারিত পড়ুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট

চরম নিরাপত্তাহীনতা ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় লুণ্ঠিত বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারবিস্তারিত পড়ুন

  • ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্পের ‘জুয়া’, লাভ কাদের?
  • সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সব ব্যবস্থা নিয়েছে : প্রেস সচিব
  • স্কুলছাত্রীদের হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া
  • ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট হবে উৎসবমুখর : প্রধান উপদেষ্টা
  • ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
  • ইসির পর্যবেক্ষক নিবন্ধন পাচ্ছে ৭৩ প্রতিষ্ঠান
  • শ্যামনগরে স্বামী হ*ত্যার আসামীদের আটকের দাবীতে স্ত্রীর সংবাদ সম্মেলন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় বিমান দূর্ঘটনায় নিহতদের ও অসুস্থদের জন্য দোয়ার আয়োজন করা হয়
  • সাতক্ষীরা স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করলেন জামায়াত নেতা মুহাদ্দিস আব্দুল খালেক
  • কলারোয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের রুমে মিললো এক বীর মুক্তিযোদ্ধার ম*রদে*হ
  • বিধ্বস্ত বিমানে কতজন দেশি-বিদেশি ছিলেন জানালো এয়ার ইন্ডিয়া
  • সাতক্ষীরা হাফেজ কল্যাণ পরিষদ ও জাতীয় ইমাম সমিতির উদ্যোগে বিক্ষোভ মিছিল