রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় প্রিমিয়র ছাত্র সংঘের মাসিক সভা ও নব গঠিত কেরালকাতা ইউনিয়ন কমিটির পরিচিতি অনুষ্ঠান

কলারোয়ায় ঐতিহ্যবাহি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন প্রিমিয়ার ছাত্র সংঘের আয়োজনে মাসিক সভা ও কেরালকাতা ইউনিয়ন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ জানুয়ারী) বিকাল সাড়ে ৪ টায পৌরবাজারে অবস্থিত সংঘের অস্থায়ী কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি আফজাল ফোয়াদ অভি।

সাধারন সম্পাদক ইমদাদুল হক মিলনের পরিচালনায় সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সংঘের উপদেষ্টা এ্যাডঃ শেখ কামাল রেজা, উপদেষ্টা শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, উপদেষ্টা এনায়েত খান টুনটু, সংঘের কেন্দ্রীয় কমিটির নেতা তৌহিদুজ্জামান তৌহিদ, আজমল হোসেন, রোকনুজ্জামান, সাইফুল ইসলাম প্রান্ত, শামিম রেজা, নাহিদ হাসান, ছন্দ কবি আবুল বাশার, কামরুজ্জামান, সোহাগ হোসেন, সুজন হোসেন, আহাসানউল্লাহ সানি সহ বিভিন্ন ইউনিয়ন কমিটির সভাপতি, সাধারন সম্পাদক ও সদস্যবৃন্দ।

মাসিক সভায় আগামী ফেব্রয়ারী মাসে প্রধান উপদেষ্টা এস,এম আলতাফ হোসেন লাল্টুর উপস্থিতিতে ২০২২’ সালের এস,এস,সি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত হয়ে উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদেরকে সংবর্ধনা জ্ঞাপন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।

পরে উপজেলার ৮ নং কেরালকাতা ইউনিয়নে প্রিমিয়র ছাত্র সংঘের অনুমোদিত নতুন কমিটির সভাপতি ইমাম হোসেন রাকিব ও সাধারন সম্পাদক আসাদুজ্জামান বাবুসহ ২৩ সদস্য বিশিষ্ঠ কমিটির সদস্যদের সাথে পরিচিতি সভ অনুষ্ঠিত হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান

সাতক্ষীরায় আকভানের প্রভাবে কলারোয়া উপজেলায় অসময়ের বৃষ্টিতে চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি

ঘূর্ণিঝড় ‘আদমান’-এর প্রভাবে সৃষ্ট নিম্নচাপ ও বৈরী আবহাওয়ায় টানা তিন দিনের বৃষ্টিতেবিস্তারিত পড়ুন

বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা

কলারোয়ায় দুইদিনের বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”
  • কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা