মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাতক্ষীরায় ইউনিয়ন পর্যায়ে সংলাপ

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, স্থানীয় পর্যায়ে জলবায়ু সহনশীলতা বৃদ্ধি ও জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে সাতক্ষীরায় ইউনিয়ন পর্যায়ে অ্যাডভোকেসি সংলাপ ও সহনশীলতা পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১টায় সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সংলাপ অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা হেডের উদ্যোগে ‘কমিউনিটি অ্যাকশন ফর ক্লাইমেট জাস্টিস অ্যান্ড নেটওয়ার্কিং প্রজেক্ট’-এর আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে সার্বিক সহযোগিতা করে সম্প্রীতি এইড ফাউন্ডেশন ও ক্লাইমেট জাস্টিস রেজিলিয়েন্স ফান্ড।

হেডের নির্বাহী পরিচালক লুইস রানা গাইনের সভাপতিত্বে সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিংড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান। উপকূলীয় এলাকায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর সার্বিক চিত্র তুলে ধরে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আফরিন সুলতানা কনা।

হেডের রেহেনা পারভীনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আবু সালেক, জাহিদুজ্জামান বাবু, খান আব্দুল হামিদ, আরশাদ আলী, আবু সাঈদ মোল্লা, রেবেকা সুলতানা, সালমা খাতুন ও রত্না রাণী সরকার, নারী নেত্রী আনজুমান আরা, সাংবাদিক আসাদুজ্জামান সরদার ও হাবিবুর রহমান সোহাগ প্রমুখ।

এছাড়া ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা ইমরান, সিহাব সিদ্দিকী, রবিউল ইসলাম, সংস্থাটির প্রোগ্রাম অফিসার ওসমান গনি এবং স্থানীয় যুব সংগঠনের সদস্যরা সংলাপে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে মতামত প্রদান করেন।

সংলাপে বক্তারা বলেন, উপকূলীয় জেলা হিসেবে সাতক্ষীরা দিন দিন জলবায়ু পরিবর্তনের মারাত্মক ঝুঁকিতে পড়ছে। লবণাক্ততা বৃদ্ধি, সুপেয় পানির সংকট ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের কারণে উপকূলের মানুষের জীবন-জীবিকা ক্রমেই হুমকির মুখে পড়ছে। এসব সংকট মোকাবিলায় স্থানীয় পর্যায়ে জলবায়ু সহনশীল পরিকল্পনা গ্রহণ ও জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠা এখন সময়ের দাবি।

বক্তারা আরও বলেন, ইউনিয়ন পরিষদ ও স্থানীয় জনগোষ্ঠীর যৌথ উদ্যোগে কার্যকর অ্যাডভোকেসি এবং বাস্তবভিত্তিক পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা গেলে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা করা সম্ভব।

একই রকম সংবাদ সমূহ

প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সদস্য হলেন রাসেল

বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের (বিপিএইচসিডিএ) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্যবিস্তারিত পড়ুন

যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় র‍্যালি- সভা

“প্রতিবাদ, প্রত্যয়, বিনির্মাণ ” প্রতিপাদ্যে বাংলাদেশ যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকীবিস্তারিত পড়ুন

১৫ বছরেও সন্ধান মেলেনি গুম হওয়া সাতক্ষীরার আবু সেলিমের

২০১১ সালের ২৯ মে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে গুম হওয়া সাতক্ষীরাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • আইনমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমাবেশ
  • সাতক্ষীরা মহিলা অধিদপ্তরের আয়োজনে আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ
  • সাতক্ষীরায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণের লক্ষ্যে যুব নেতৃত্বাধীন অ্যাডভোকেসি সভা
  • সাতক্ষীরায় শূন্য বিচারক নিয়োগের দাবিতে মানববন্ধন
  • সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস” এর শুভ উদ্বোধন
  • সাতক্ষীরার রাজার বাগানে মিনি নক আউট ফুটবল টুর্নামেন্ট
  • সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের বিগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক
  • বেতনার তীরে ০৭০৯-এর বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার
  • সাতক্ষীরা জেলার দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত