শুক্রবার, জুন ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জিবাংলা-স্টারজলসা দেখতে না পেয়ে বিপাকে কলারোয়ার অনেক মহিলা!

বেশ কিছু জনপ্রিয় চ্যানেলের সম্প্রচার বন্ধে বেশ মুশকিলে পড়েছেন গ্রামের অনেক মহিলারা। চ্যানেল গুলোর মধ্যো অন্যতম স্টার জলসা, জি বাংলা। সরকারি স্বীকৃতি না পাওয়ায় চ্যানেল গুলোর সম্প্রচার বন্ধ রয়েছে। প্রিয় চ্যানেলের সম্প্রচার বন্ধ হওয়ার পর থেকে তারা টিভি দেখা ছেড়ে দিয়েছেন- বল্লে ভুল হবে না। সিরিয়াল দেখার সময় গুলো যেনো তাদের দীর্ঘ প্রতিক্ষা প্রহর। তারা ভাবছেন চ্যানেলের সম্প্রচার করা হবে, কিন্তু বাস্তবে তো সেটি হচ্ছে না। সরকারি অনুমোদন দেওয়া ২৪টার অধিক চ্যানেলের মধ্যে তাদের প্রিয় চ্যানেল গুলো থাকছে না।

গ্রামের অনেক মহিলারা জানান, সিরিয়াল দেখার টাইম গুলো তাদের বেকার সময় কাটছে। তবে অনেকে বসে নেই টিভির অপেক্ষায়, বেছে নিয়েছেন বিকল্প পথ। বাড়ির ছেলে, মেয়ে বা স্মামীর হাতে থাকা স্মার্ট ফোনে থাকা ইউটিউব থেকে দেখে নিচ্ছেন প্রিয় সিরিয়াল। দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছেন।

জয়নগর গ্রামের বাসুন্তী চক্রবর্ত্তী জানিয়েছে, দীর্ঘ দিন ধরে দেখা প্রিয় সিরিয়াল দেখতে না পাওয়ায় তার মন খারাপের মত সমস্যায় ভুগছেন, সেই সাথে অলস সময় পার করছেন তিনি। তিনি আরও জানিয়েছেন, কিছু দিন পার না হলে সিরিয়াল দেখার অভ্যাস ভুলতে পারবেন না। তিনি সিরিয়াল দেখতে না পেলে টিভি আর দেখবেন না বলে পণ করেছেন।

কাকুলী দাস জানিয়েছেন, সময় যেনো কাটছে না, মনে হচ্ছে দীর্ঘ প্রতিক্ষার প্রহর গুনছেন তিনি। টিভিতে সম্প্রচার হওয়া, অন্য অনুষ্ঠান গুলো তার কাছে নিরামিশের মত লাগছে। সব মিলিয়ে তারা টিভি দেখার সময়টি অলস সময়ে কাটাচ্ছেন।

লিলিমা মন্ডলও একই কথা বলছেন। তিনি জানান- সময় কাটছে না, কিছু ভালো লগছে না, সবসময় যেনো প্রিয় সিরিয়াল গুলোর কথা মনে পড়ছে। তাদের দেখা প্রিয় সিরিয়াল গুলোর কথাও তিনি জানিয়েছেন, স্টার জলসার সিরিয়াল গুলোর মধ্যো, খড়কুটা, মাহাপিট তারাপিট, মোহর, তিতলি, সাজের বাতি, ধ্রুবতারা, শ্রীময়ী, মিঠাই জি বাংলা ইত্যাদি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কলারোয়ায় স্কাউটস’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত