শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জেলা আওয়ামীলীগ সভাপতি ও সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানালেন ভিপি মোরশেদ

কলারোয়া উপজেলার ৮ নং কেরালকাতা ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান সম মোরশেদ আলী সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ এবং সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম কে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।

শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যার পর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলামের বাসায় গিয়ে এ শুভেচ্ছা জানান।
এ সময় নৌকা প্রতীকের নবাগত চেয়ারম্যান ভিপি মোরশেদের সাথে ছিলেন কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু,কলারোয়া উপজেলা আওয়ামীলীগের দীর্ঘদিনের সফল আহবায়ক এবং আসন্ন কলারোয়া পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী সাজেদুর রহমান খাঁন চৌধুরী মজনু । সেখানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হারুনর রশীদ প্রমুখ।

এর আগে কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ সরদারের মৃতুতে নির্বাচন কমিশন এই ইউপির উপ-নির্বাচনের তফসিল ঘোষনা করে। তারই
সূত্র ধরে গত ২০ সেপ্টেম্বর তারিখে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি ও সম্পাদক স্বাক্ষরিত পৃথক পৃথক প্যাডে ভিপি মোরশেদ আলী ও আব্দুর রউফকে নৌকা প্রতিক বরাদ্দের জন্য দলীয় সভাপতি জননেত্রী শেখ হাসিনার কাছে পাঠিয়ে দেওয়া হয়। বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিজ্ঞ মনোনয়ন বোর্ড স ম মোরশেদ আলীর হাতে নৌকা প্রতীক তুলে দেন। ২০ অক্টোবর কেরালকাতা ইউপির উপ-নির্বাচনে ১০২৮ ভোটের ব্যাবধানে দলের বিদ্রোহী প্রার্থী আব্দুর রউফকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন ভিপি মোরশেদ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা

সাতক্ষীরার কলারোয়া পৌরসদরের উত্তর মুরারীকাটি পালপাড়া সর্বজনীন পূজামন্ডপে এবার সাদা তিল দিয়েবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ