বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জয়নগরে বৈদ্যুতিক শর্টসার্কিটে যুবকের মৃত্যু

কলারোয়ার জয়নগর ইউনিয়নের ক্ষেত্রপাড়ায় বৈদ্যুতিক শর্টসার্কিটে সঞ্জিত বিশ্বাস নামের এক যুবকের মৃত হয়েছে।

বুধবার (৩রা নভেম্বর) আনুমানিক সন্ধা ৭টার দিকে সঞ্জিত বিশ্বাস (২৭) পিতা মৃত তারাপদ বিশ্বাস নামের যুবকের বৈদ্যুতিক শর্টসার্কিটে মৃত্যু হয়েছে। মৃত সঞ্জিত বিশ্বাসের একটি ৪ বছরের শিশু সন্তান রয়েছে। কি তার ভবিষ্যত? এমনি প্রশ্ন পরিবার ও স্থানীয়দের।

স্থানীয় সুত্রে জানাগেছে, বুধবার সন্ধা নাগাদ রঞ্জিত বিশ্বাস ফ্রিজের বৈদ্যতিক সংযোগ দেওয়ার জন্য পাশ্ববর্তি রামকৃষ্ণপুর গ্রামের আঃ লতিফ সরদারের বাড়িতে গিয়ে বৈদ্যুতিক কাজ করার সময় তার বৈদ্যুতিক সর্ট লাগে, তাৎক্ষনিক আঃ লতিফ বিশ্বাস বুঝতে পেরে বৈদ্যুতিক মেইনসুইচ বন্ধকরে দেয়, সঞ্জিত বিশ্বাস বৈদ্যুতিক সর্ট থেকে ছিটকে পড়ে, ঘটনাস্থল থেকে রঞ্জিত বিশ্বাস কে আঃ লতিফ বিশ্বাস সহ তার প্রতিবেশিরা এসে তাকে উদ্ধার করে রামকৃষ্ণপুর মোড়ে নিয়ে আসে এবং এ্যাম্বুলেঞ্চের অপেক্ষা করতে থাকে, এ্যম্বুলেঞ্চ আসামাত্র রঞ্জিত বিশ্বাস কে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানকার কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে।

মৃত রঞ্জিত বিশ্বাসের কাকা জগদীস বিশ্বাস জানিয়েছেন, পাশ্ববর্তি রামকৃষ্ণপুর গ্রামের আঃ লতিফ সরদারের বাড়িতে গত কাল সন্ধায় বৈদ্যুতিক কাজের সময় বৈদ্যুতিক সর্ট লাগে, সেখান থেকে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়েগেলে ডাঃ তাকে মৃত বলে জানান।

রামকৃষ্ণপুর গ্রামের আঃ লতিফ সরদারের বাড়িতে গেলে তার ছেলে আঃ রহিম ও একি তথ্য দিয়েছে, ফ্রিজের প্লাগ দেওয়ার সময় সঞ্জিত বিশ্বাসের বৈদ্যুতিক সর্টলাগার কারনে তার মৃত্যু হয়েছে।

সঞ্জিত বিশ্বাসের মৃত্যুতে পরিবারের সদস্যদের কোন অভিযোগ না থাকা থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত মৃত সঞ্জিত বিশ্বাসের মৃত দেহের সতকারের ব্যাবস্থা চলছে এবং পরিবারের সদস্যদের মধ্যে শোকের ছায়া বিরাজ করছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক

হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালিয়ে যাওয়ার পর সেই আসামিকে ফের ধরলো পুলিশ।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের
  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা