শুক্রবার, জুন ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঝিকরগাছা মৎস্য অফিসে কর্মকর্তা মাত্র দুজন! সংকটে মাছ চাষীরা

যশোরের ঝিকরগাছা উপজেলার ১১টি ইউনিয়নের প্রায় ৫ হাজার মাছ চাষীর বিপরীতে সেবা দিচ্ছেন মাত্র ২ জন কর্মকর্তা। ফলে মাছ চাষে সেবা গ্রহীতারা পড়ছেন চরম বিপাকে।

উপজেলার বাঁকড়া ও গঙ্গানন্দপুর ইউনিয়ন মাছ চাষের জন্য প্রসিদ্ধ।

উপজেলা সদর থেকে বাঁকড়ার মাছ চাষের শেষ সীমানার দূরত্ব প্রায় ২৬ কিলোমিটার আর গঙ্গানন্দপুর এর দূরত্ব প্রায় ২৫ কিলোমিটার। এছাড়াও উপজেলার মাছ চাষের এলাকা গুলো বেশ দূরে হওয়ায় চরম ভোগান্তির মুখে পড়েছেন উপজেলার মাছ চাষীরা।

ঝিকরগাছা উপজেলা মৎস্য অফিসের তথ্য মতে, উপজেলা জুড়ে ৭ হাজার ৭৫৪ টি পুকুর, ১৮টি সরকারি জলাশয়, ১২টি খাল, ৯টি বাঁওড়, ৭ টি বিল ও ২ টি নদী রয়েছে। এর বিপরীতে মাছ চাষীর সংখ্যা ৪ হাজার ৯৮৯ জন, প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে জীবিকা নির্বাহ করে প্রায় ৭ হাজার জন।

উপজেলার বল্লা গ্রামের মাছ চাষী সুজন মাহমুদ বলেন, ‘আমি ও আমার পরিবারের লোকজন মিলে প্রায় ৫০ বিঘা মাছ চাষ করি। কিন্তু কোন কর্মকর্তার দেখা পাওয়া যায়না। এখন আমাদের একমাত্র ভরসা আশে পাশের ২/১ জনের অভিজ্ঞতা আর দোকানদাররা। কৃষি কর্মকর্তাদের মতো মৎস্য কর্মকর্তারাও যদি ফিল্ডে এসে পরামর্শ দিতো তাহলে অনেক উপকার হতো’।

উপজেলার বাঁকড়া গ্রামের মাছ চাষী সবুজ হাসান বলেন, ‘আমি ও আমার আশে পাশে প্রায় ৫০০ বিঘা মাছ চাষ হয়। কিন্তু কোন দায়িত্বশীল কর্মকর্তাকে পরামর্শ দিতে দেখিনা।’

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এসএম শাহজান সিরাজ বলেন, ‘আমরা সব সময় চায় চাষীকে সর্বোচ্চ সেবা দিতে। কিন্তু জনবল সংকটে তা হয়ে উঠছেনা। আমি, একজন সহকারী মৎস্য কর্মকর্তা ও একজন অফিস সহায়ক দিয়ে অফিস চালাতে হচ্ছে আমাদের। মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা, ক্ষেত্র সহকারী ও অফিস সহকারীর ৩টি পদ এখনো ফাকা রয়েছে। অফিসিয়াল কাজ থাকায় সব সময় আমাদের চাষীর কাছে পৌঁছানো সম্ভব হয় না। আমরা চাই এ জনবল সংকট কেটে যাক এবং চাষী সর্বোচ্চ সেবা পাঁক।’

একই রকম সংবাদ সমূহ

ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ফরিদপুরের ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কায়বিস্তারিত পড়ুন

যশোরের ঝিকরগাছায় বাঁশঝাড়ে মিলল যুবকের র*ক্তা*ক্ত ম*রদে*হ

যশোরের ঝিকরগাছায় মহাসড়কের পাশের একটি বাঁশঝাড় থেকে আবু হুরাইরা মিম (২৫) নামেবিস্তারিত পড়ুন

রোদ, গরম আর হঠাৎ ঝড়: কেন এতো অস্থির দেশের আবহাওয়া?

সকালে তপ্ত রোদ আর ভ্যাপসা গরমে যখন জনজীবন ওষ্ঠাগত, ঠিক কয়েক ঘণ্টাবিস্তারিত পড়ুন

  • ঝিকরগাছায় অস্বাস্থ্যকর পরিবেশ ও ক্ষতিকারক রং দিয়ে তৈরি হচ্ছে কেক
  • কলারোয়ায় বাস-নছিমনের সংঘর্ষ, নিহত-১
  • যশোরে জামায়াত-বিএনপিসহ ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল
  • যশোরের গদখালিতে বিশেষ পাঁচ দিবস ঘিরে ফুল বিক্রির লক্ষ্য ছুঁয়েছে শত কোটিতে
  • শংকরপুরে কৃষকের বছরের পরিশ্রম দুর্বৃত্তদের আগু*নে পুড়ে ছাই
  • ‘ফুলের রাজ্য’ যশোরের গদখালীতে ‘টিউলিপে’ সম্ভাবনার আভাস
  • যশোরের ঝিকরগাছায় যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার
  • ঝিকরগাছায় বাস–পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
  • কীটনাশক ব্যবহারে সাধারণ ভুল ও এর প্রভাব: কৃষি বিপ্লবের সামনে বড় বাধা
  • সাংবাদিক পরিচয়ে প্রাণীসম্পদ অধিদপ্তরের ৭৫ টাকার বীজ ১২’শ টাকায় বিক্রি!
  • এনজিও’র লোন গ্রান্টারে শিক্ষিকার চেক ও ষ্ট্যাম্প নিয়ে প্রতারণার অভিযোগ
  • মালয়েশিয়ায় মৃ*ত্যুর ৭দিন পর বাগআঁচড়ার যুবকের ম*রদে*হ এলো বাড়িতে