রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

টিভি চ্যানেলে ভুয়া সাংবাদিক নিয়োগ চক্রের ৪ সদস্য গ্রেফতার

সম্প্রতি প্রতারণার নতুন নতুন কৌশল ব্যবহার করে সাধারণ জনগণের কাছ থেকে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে এক শ্রেণীর প্রতারক চক্র। সেরকমই এক প্রতারক চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-৪।

প্রতারক চক্রটি ভুয়া অনলাইন টিভি চ্যানেলের সাংবাদিক প্রতিনিধি নিয়োগকারী হিসেবে কাজ করে আসছিলো বলে জানিয়েছে র‍্যাব।

শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যার সময় গোপন সংবাদের ভিত্তিতে সিনিয়র সহকারী পুলিশ সুপার উনু মং এর নেতৃত্বে র‍্যাব -৪ এর একটি চৌকস আভিযানিক দল ঢাকা জেলার সাভার থানার হেমায়েতপুর মোল্লা সুপার মার্কেটের ৩য় তলায় “নিউজ টিভি বাংলা” নামক অনলাইনভিত্তিক চ্যানেলের অফিসে বিশেষ অভিযান পরিচালনা করে ভুয়া চাকরিদাতা প্রতারক চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন মো. দিদারুল ইসলাম (৩৫), ওয়াসিম মন্ডল (৩০), মাহমুদা জেসমিন রিতা (২০), আছমা আক্তার রিতু (৩২)। ঘটনাস্থল থেকে গ্রেফতারকৃতদের কাছ থেকে ভুয়া প্রতিষ্ঠান নিউজ টিভি বাংলার আইডি কার্ডসহ কিছু ইলেকট্রনিক্স ডিভাইস উদ্ধার করা হয়েছে। এছাড়াও সেখান থেকে নব্বই হাজার টাকাও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

গ্রেফতারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, প্রতারক চক্রটি অবৈধভাবে অনুমোদনহীন অনলাইনভিত্তিক ভুয়া চ্যানেল “নিউজ টিভি বাংলা” এর মাধ্যমে চাকরির প্রলোভনের মাধ্যমে সাংবাদিক প্রতিনিধি নিয়োগের কথা বলে শিক্ষিত বেকার ও নিরীহ যুবক ভুক্তভোগীদের কাছ থেকে মোটা অংকের টাকা আত্মসাৎ করে আসছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা এসব অভিযোগের সত্যতা স্বীকার করেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে উল্লেখ করে র‌্যাব-৪ জানিয়েছে ভবিষ্যতে এমন অসাধু চক্রের বিরুদ্ধে জোরালো সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক