রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের আর সুযোগ নেই: সরকার

আর কো‌নো বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের প্রস্তাব বিবেচনা করার সুযোগ নেই বলে সরকা‌রের তরফ থে‌কে জানা‌নো হ‌য়ে‌ছে।

বিদ্যালয় জাতীয়করণ নি‌য়ে প্রচারণা চালিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হ‌চ্ছে জা‌নি‌য়ে প্রাথ‌মিক ও গণ‌শিক্ষা মন্ত্রণালয় বল‌ছে, কোনো কোনো ক্ষেত্রে অর্থ সংগ্রহ করছে, যা অনভিপ্রেত।

মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. আকরাম-আল-হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রোববার এসব তথ্য জানা‌নো হ‌য়ে‌ছে।

‌সেখা‌নে বলা হয়, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় তিন ধাপে জাতীয়করণ করা হয় এবং সংশ্লিষ্ট বিদ্যালয়ের এক লাখ চার হাজার শিক্ষককে আত্মীকরণ করা হয়।

“সার্বজনীন ও মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কোনো এলাকায় প্রাথমিক বিদ্যালয় প্রয়োজন হলে সরকার নিজ উদ্যোগে স্থাপনসহ শিক্ষক নিয়োগ করবে। বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের আর কোনো প্রস্তাব এ মন্ত্রণালয়ে বিবেচনা করার সুযোগ নেই।”

বিজ্ঞপ্তি‌তে বলা হ‌য়ে‌ছে, “বিভিন্ন সূত্রে জানা যায় যে, কোনো কোনো স্বার্থান্বেষী মহল বিদ্যালয় জাতীয়করণ করা হবে মর্মে প্রচারণা চালিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং কোনো কোনো ক্ষেত্রে অর্থ সংগ্রহ করছে, যা অনভিপ্রেত।

“এমতাবস্থায় এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণায় প্ররোচিত হওয়ার জন্য এবং বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের কোনো আবেদন, সুপারিশ বা প্রতিবেদন এ মন্ত্রণালয়ে প্রেরণ না করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হল।”

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকে বিজ্ঞপ্তিটি মাঠ পর্যায়ে ব্যাপক প্রচারের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

নতুন পে-স্কেল : কার বেতন কত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯বিস্তারিত পড়ুন

১ জুলাই থেকেই কার্যকর হবে নতুন পে স্কেল, যেভাবে বকেয়া পাবেন চাকরিজীবীরা

সরকারি কর্মচারীদের জন্য জাতীয় বেতনস্কেল, ২০২৬-এর গেজেট প্রকাশ করেছে সরকার। নতুন এবিস্তারিত পড়ুন

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতন কবে, যা বলছে মন্ত্রণালয়

সরকারি চাকরিজীবীদের বহু প্রতীক্ষিত নবম জাতীয় বেতন স্কেলের প্রজ্ঞাপন অবশেষে জারি করেছেবিস্তারিত পড়ুন

  • নতুন পে-স্কেল: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিষয়ে নেই কোনো নির্দেশনা
  • ২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ: সেতুমন্ত্রী
  • বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: পানিসম্পদমন্ত্রী
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে কার বেতন কত হলো
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি
  • প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না: শফিকুর রহমান
  • আইফোন নিয়ে নিখোঁজ কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার
  • আমরা সরকারের বিরুদ্ধে না, দেশের বিরুদ্ধেও না: কর্নেল অলি
  • এলজিইডির মাস্টাররোল কর্মীদের রাজস্ব খাতে আত্তীকরণে ৫ সদস্যের কমিটি গঠন
  • সরকার ১৪শ মানুষের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: জামায়াত আমির
  • ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট
  • দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী