শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভুয়া আইনজীবী মৌ আটক

ঢাকা আইনজীবী সমিতির টাউট উচ্ছেদ কমিটির অভিযানে হাতেনাতে ভুয়া আইনজীবী সুফিয়া খানম রিমি ওরফে মোছাম্মত মৌ আটক হয়েছে।

রবিবার (৬ সেপ্টেম্বর) ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের বিল্ডিং গেটে ঢাকা আইনজীবী সমিতির টাউট উচ্ছেদ কমিটির হাতে ধরা পড়েন তিনি। ধরা পড়ার সময়ও তিনি এক মক্কেলের সঙ্গে মামলার তদবির করছিলেন তিনি। এর আগে গতবছর মে মাসে একই অপরাধে ধরা পড়েন তিনি। সেই মামলায় জামিনে মুক্ত হয়ে আবারো শুরু করেছেন প্রতারণা।

টাউট উচ্ছেদ কমিটির অভিযানের নেতৃত্বে ছিলেন ঢাকা বারের সমাজকল্যাণ সম্পাদক খালেদুর রহমান। পরে ঢাকা বারের কার্যনির্বাহী কমিটির সদস্য কাজী আফরোজা সুলতানা ইভা রাজধানীর কোতোয়ালী থানায় দণ্ডবিধির ৪১৯ ধারায় একটি এজাহার দায়ের করেন।

এজাহারে বলা হয়, আসামি আইনজীবী না হয়েও দীর্ঘদিন ধরে আইনজীবী পরিচয়ে প্রতারণার মাধ্যমে বিচারপ্রার্থী জনগণের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নেন।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়