শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ট্রাম্পকে ‘বিদায় ঘণ্টার’ প্রস্তুতি নিতে বললেন ওবামা

ব্যর্থতার দায় মাথায় নিয়ে তল্পিতল্পা বেঁধে চলে যাওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্পের প্রস্তুত থাকা উচিত বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে ডেমোক্রেটিক দলের প্রার্থী জো বাইডেনের নির্বাচনী প্রচারে অংশ নিয়ে বারাক ওবামা এ কথা বলেন। এদিকে মিশিগানে জো বাইডেন বলেছেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে প্রথম দিন থেকেই করোনাভাইরাস মহামারি মোকাবিলায় ব্যবস্থা নেবেন।

এ সময় বাইডেন বলেন, জাদুর সুইচ চেপে মহামারি শেষ করতে সক্ষম হওয়ার মতো মিথ্যা প্রতিশ্রুতি দিতে পারছি না। তবে আমি আপনাদের প্রতিশ্রুতি দিতে পারি, একেবারে প্রথম দিন থেকেই মহামারি অবসানে সঠিক কাজটিই শুরু করব। আমাদের সিদ্ধান্ত বিজ্ঞান অনুযায়ী গ্রহণ করা হবে।

ফ্লিন্টে জো বাইডেন আরও বলেন, আমরা এই ভাইরাসকে নিয়ন্ত্রণে আনব; তবে এর প্রথম পদক্ষেপ হবে প্রেসিডেন্ট ট্রাম্পকে পরাজিত করা। গত সপ্তাহে ওবামা পেনসিলভানিয়া ও ফ্লোরিডায় এককভাবে বাইডেনের জন্য নির্বাচনী প্রচার চালিয়েছেন। সেখানে বাইডেনের সমর্থকদের আত্মপ্রসাদে না থাকার ব্যাপারে সতর্ক করে দিয়ে তাদের আগাম ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক স্থাপনায় হুথিদের সাম্প্রতিক হামলার কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে ১৩ জন নিরস্ত্র সেনাকে নির্বিচারেবিস্তারিত পড়ুন

গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই

গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে চিহ্নিত করা জাতিসংঘের তদন্ত কমিশনের নেতৃত্ব দিয়েছিলেনবিস্তারিত পড়ুন

  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের