বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ডা.শহিদুল আলমের সাক্ষাত মেলেনি কাজী আলাউদ্দিনের!

কৃষ্ণ ব্যানার্জী, সাতক্ষীরা: সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক এমপি কাজী আলাউদ্দিনের সাথে সাক্ষাতে অস্বীকৃতি জানিয়েছেন মনোনয়ন বঞ্চিত গরীবের ডাক্তার খ্যাত ডা.শহিদুল আলম।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে বিএনপির প্রার্থী কাজী আলাউদ্দিন ঢাকাস্থ ডা.শহিদুল আলমের বাসায় যান।কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষা করেও ডা. শহিদুল আলম তার সঙ্গে দেখা করতে অস্বীকৃতি জানান।

সাতক্ষীরা-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিন বলেন, কেন্দ্র থেকে বিএনপির মনোনয়ন পাওয়ার পর থেকেই মনোনয়ন প্রত্যাশী সবাইকে সঙ্গে নিয়ে ধানের শীষের পক্ষে মাঠে কাজ করার আহ্বান জানিয়ে আসছেন। তারই ধারাবাহিকতায় ইঞ্জিনিয়ার আইউব হোসেন মুকুলকে প্রত্যক্ষভাবে সমর্থন জানিয়েছেন। ডা. শহিদুল আলমও মনোনয়ন প্রত্যাশী ছিলেন। কিন্তু তিনি বঞ্চিত হয়েছেন বিধায় কেন্দ্রীয় নির্দেশনায় আমি তার বাড়িতে সশরীরে উপস্থিত হয়েছি এক সাথে ধানের শীষের পক্ষে কাজ করার জন্য। তিনি বাসায় থাকা সত্ত্বেও ড্রয়িং রুমে অপেক্ষা করেও আমি বিমুখ হয়েছি। তারপরও তাকে সাথে নিয়েই আমি সাতক্ষীরা-৩ আসনের মাটি ও মানুষের সেবায় কাজ করবো। এই আসনের উন্নয়নের জন্য কাদে কাদ মিলিয়ে সকলকে সাথে নিয়েই এগিয়ে যাবো।

কাজী আলাউদ্দিন আরও জানান, গত ৪ নভেম্বর থেকে বিএনপির মনোনয়ন বঞ্চিত ডা.শহিদুল আলমের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাননি। এই আসনের বিএনপির নেতাকর্মীদের মধ্যে দ্বিধা-বিভক্তি থেকে ঐক্য রাখতে ডা.শহিদুল আলম তার সঙ্গে দেখা করতে আসি। তিনি গত ৫ নভেম্বর থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডা. শহিদুল আলম দলের সিদ্ধান্ত মেনে না নিয়ে লাগাতার আন্দোলন করছেন বলে তিনি মন্তব্য করেন।

এসময় তার সাথে ছিলেন জ্যেষ্ঠ পুত্র কাজী সাজেদুর রহমান।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালিগঞ্জ উপজেলা দলকে টাইব্রেকারে ৫-৩বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া

উপকূলীয় দুর্যোগপ্রবণ আশাশুনি ও শ্যামনগর উপজেলার মানুষদের টিকে থাকতে হলে বৈশ্বিক উষ্ণতাবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগে টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণে আশাশুনিতে সমবায় সভা

সাতক্ষীরার আশাশুনিতে মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) সকালে খুলনা বিভাগের পশ্চাৎপদ জনগোষ্ঠীর টেকসইবিস্তারিত পড়ুন

  • আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁপড়ি ঘর নির্মাণ করে জমি দখলের অভিযোগ
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • উপজেলা সমবায় অফিসার হিসেবে মোঃ আশরাফ আলীর আশাশুনিতে যোগদান
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ
  • আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন
  • ​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • মসজিদ ও মাদরাসায় সিলিং ফ্যান বিতরণ করল উদারতা যুব ফাউন্ডেশন