রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জাপান-বাংলাদেশ রোবটিক্সের উদ্যোগে

‘ডিজিটাল বিনির্মাণে সাতক্ষীরা’ শীর্ষক ভার্চুয়াল সভা

সাতক্ষীরাকে ডিজিটাল জেলা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে জাপান-বাংলাদেশ রোবটিক্স এন্ড এডভান্স টেকনোলজি রিসার্চ সেন্টারের (জেবিআরএটিআরসি) উদ্যোগে সংগঠনটির প্রতিনিধিদের সাথে সাতক্ষীরা জেলা প্রশাসনের একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) রাত ৮ টায় অনুষ্ঠিত এই ভার্চুয়াল মতবিনিময় সভাটি সরাসরি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে লাইভ সম্প্রচার করা হয়। জাপান-বাংলাদেশ রোবটিক্স এন্ড এডভান্স টেকনোলজি রিসার্চ সেন্টারের (জেবিআরএটিআরসি) প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফারহান ফেরদৌসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস.এম. মোস্তফা কামাল।

এছাড়াও অতিথি হিসেবে ছিলেন মোহাম্মদ মাহদী-উজ-জামান, ম্যানেজার, সলিউশন আর্কিটেক্ট, আমাজন ওয়েব সার্ভিস, আমেরিকা, অধ্যাপক ড. শাহদাত হোসাইন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, উপদেষ্টা, জেবিআরএটিআরসি এবং জেবিআরএটিআরসি’র টেকনিক্যাল ডিরেক্টর আহসানুল আকিব।

জেবিআরএটিআরসি’র সাতক্ষীরা প্রতিনিধি শাহিন মোস্তাকের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফারহান ফেরদৌস তাঁর প্রতিষ্ঠানের কার্যক্রম তুলে ধরেন এবং সাতক্ষীরাকে কিভাবে ডিজিটাল করা যায় সে ব্যাপারে আলোচনা করেন। কিভাবে হাইপার টেকনোলজির উপর দক্ষতা ছড়িয়ে দেওয়া যেতে পারে সাতক্ষীরা বাসীর মাঝে সে ব্যাপারে বিষদ আলোচনা করেন আমাজনের ওয়েব সার্ভিস ম্যানেজার মোহাম্মদ মাহদী-উজ-জামান।

জেলা প্রশাসক এস.এম. মোস্তফা কামাল সাতক্ষীরাকে ডিজিটালাইজড করতে জেবিআরএটিআরসি’র সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

সাতক্ষীরা স্টুডেন্ট সোসাইটির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শেখ শাকিল হোসেন প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

দেশের অন্যতম শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় এক বর্ণাঢ্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে কৃতি শিক্ষার্থীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব