সোমবার, নভেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঢাকায় নতুন প্রতিনিধি কার্যালয় প্রতিষ্ঠা করল দুবাই ইন্টারন্যাশনাল চেম্বার

দুবাই চেম্বারের অধিভুক্ত তিনটি প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম – ‘দুবাই ইন্টারন্যাশনাল চেম্বার’ রাজধানী ঢাকায় নতুন আন্তর্জাতিক প্রতিনিধি কার্যালয় এর শুভ উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করছে। দুবাই এবং বাংলাদেশে অবস্থানরত ব্যবসায়িক মহলের মাঝে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার করতে এ উদ্যোগ গ্রহণ করা হয়।

নতুন এই কার্যালয়ের মধ্য দিয়ে চেম্বারটির আন্তর্জাতিক প্রতিনিধি কার্যালয় সংখ্যা বিশ্বজুড়ে ৩৫-এ পৌছালো। ‘দুবাই গ্লোবাল’ উদ্যোগের অংশ হিসেবে আগামী ২০৩০ সালের মধ্যে ৫০টি আন্তর্জাতিক প্রতিনিধি কার্যালয় প্রতিষ্ঠা করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) আকর্ষণ এবং বিশ্বজুড়ে তাৎপর্যপূর্ণ ৩০টি বিপণন স্থলে স্বদেশী প্রতিষ্ঠানগুলোকে সম্প্রসারণ করার মাধ্যমে শীর্ষস্থানীয় বৈশ্বিক বাণিজ্যিক কেন্দ্র হিসেবে দুবাইয়ের অবস্থান দৃঢ় করাই এ উদ্যোগের লক্ষ্য।

ঢাকায় এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন এই অফিসটি উদ্বোধন করা হয়। এ সময় বাংলাদেশের ব্যবসায়িক মহলের গুরুত্বপূর্ণ প্রতিনিধিদের পাশাপাশি আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত মহামান্য আব্দুল্লাহ আলী আব্দুল্লাহ খাসেইফ আলহামৌদি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী।

বর্তমানে বাংলাদেশ ও দুবাইয়ের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক ক্রমবর্ধমান, এবং আলোচ্য প্রতিনিধি কার্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন মাত্রা যুক্ত হয়েছে।। ২০২৪ সালে দুই দেশের মধ্যে তেল ব্যতীত ১.৭১ বিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্যিক লেনদেন হয়; আগের বছরে যা ছিল ১.৫৮ বিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ, এই সময়ে বছরপ্রতি (ইয়ার-অন-ইয়ার) প্রবৃদ্ধির হার ৯ শতাংশ।

উদ্বোধনী অনুষ্ঠানে দুবাই চেম্বার্সের প্রেসিডেন্ট ও সিইও মহামান্য মোহাম্মদ আলী রাশেদ লুতাহ বলেন, “বাংলাদেশ একটি সম্ভাবনাময় ও দ্রুতবর্ধনশীল দেশ, যেখানে দুবাইভিত্তিক প্রতিষ্ঠানগুলোর জন্য একটি ব্যবসাবান্ধব পরিবেশ বিদ্যমান। ঢাকায় আমাদের আন্তর্জাতিক কার্যালয়ের শুভ উদ্বোধন, আমাদের দুই দেশের মধ্যকার অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে একটি যুগান্তকারী মাইলফলক। এই কার্যালয় দুই দেশের মধ্যে ব্যবসায়িক সহযোগিতা তৈরি, বাণিজ্যিক সম্পর্ক সহজ করা ও বিনিয়োগ-বান্ধব পরিবেশ তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একইসাথে, এটি দুবাইকে একটি শীর্ষস্থানীয় বৈশ্বিক ব্যবসায়িক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করতে সহায়তা করবে। এই উদ্যোগ এর মাধ্যমে দুই দেশের মধ্যে বিদ্যমান ইতিবাচক অর্থনৈতিক সম্পর্কে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আমরা প্রত্যাশী।”

বাংলাদেশের ব্যবসায়ী মহলের সাথে যোগাযোগ বৃদ্ধি করে এবং সরকারি ও বেসরকারি খাতের অংশীদারদের সাথে সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে বাংলাদেশ ও দুবাইয়ে অবস্থানরত ব্যবসায়িক প্রতিষ্ঠানের স্বার্থরক্ষায় কাজ করবে ঢাকা’র এই আন্তর্জাতিক কার্যালয়। এটি দুবাইকে একটি বৈশ্বিক ব্যবসায়িক কেন্দ্রস্থল হিসেবে প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে; একইসাথে, দুবাইয়ে বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোকে তথ্য-পরামর্শ, বাণিজ্যিক উপাত্ত ও ব্যবসায়িক মহলে শক্তিশালী নেটওয়ার্ক এর সন্ধান দিয়ে সহযোগিতা করবে, এবং বৈশ্বিক বাজারের প্রবেশদ্বার হিসেবে দুবাইয়ের ইতিবাচক অবস্থানকে কাজে লাগাবে।

পাশাপাশি, নতুন কার্যালয়টি বাংলাদেশের বাজারে প্রবেশ করতে চাওয়া দুবাইয়ের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর জন্য বাণিজ্যিক তথ্য-উপাত্ত প্রদান ও ব্যবসায়িক সুযোগ চিহ্নিত করতে সহযোগিতা করবে এবং স্থানীয় প্রতিষ্ঠানগুলোর সাথে সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে পরামর্শগত সহায়তা প্রদান করবে, যেন বাংলাদেশের বাজারে তাদের কার্যক্রম নির্বিঘ্নভাবে পরিচালিত হয়।

একই রকম সংবাদ সমূহ

ভারতের দরিদ্রতম রাজ্যে বিয়ের নামে অর্থ-ক্ষমতার ‘অশ্লীলতম প্রদর্শন’

ভারতের সবচেয়ে দরিদ্র রাজ্য বিহারে এক রাজনীতিকের মেয়ের বিয়েকে কেন্দ্র করে কয়েকবিস্তারিত পড়ুন

স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয় : হাসিনার ফেরা প্রসঙ্গে জয়সওয়াল

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যাওয়ারবিস্তারিত পড়ুন

নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত

ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত: জয়সওয়াল
  • হাসিনার পাসপোর্ট: বাংলাদেশ হাইকমিশনে আবারও চিঠি
  • পশ্চিমবঙ্গে মুসলিমদের কাছে জমি বিক্রি না করতে নিষেধাজ্ঞা নিয়ে বিতর্ক
  • হাসিনার প্রত্যাবর্তন ও গঙ্গার পানিচুক্তি, টালমাটাল ঢাকা-দিল্লি সম্পর্ক
  • পর্যটক থেকে ব্যবসায়ী, ভারতীয় ভিসা নীতিতে বড় পরিবর্তন
  • রোজায় মূল্যবৃদ্ধি ঠেকাতে ১১ পণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা দিল বাংলাদেশ ব্যাংক
  • পাসপোর্ট-এনআইডির আবেদনে শেখ হাসিনার অথরাইজেশন নেই: নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন
  • পাসপোর্ট ও এনআইডি ইস্যুর আবেদন দ্রুত প্রক্রিয়ার অনুরোধ শেখ হাসিনার ল’ ফার্মের
  • নবম শ্রেণিতে ৯৭% নম্বর! ছেলেকে ৩ কোটি টাকার গাড়ি উপহার দিলেন বাবা!
  • দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
  • ডিসেম্বরে হাসিনার দেশে ফেরাকে ঘিরে কলকাতায় জড়ো হচ্ছেন আওয়ামী লীগ নেতারা!
  • ‘আমাদের ওপর বুলডোজার চালান’, বিজেপিকে মমতা বন্দ্যোপাধ্যায়