শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঢাকাস্থ কলারোয়া উপজেলা সমিতির দোয়া ও ইফতার মাহফিল

ঢাকাস্থ কলারোয়া উপজেলা সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

পথচলার কিছু দিনে মধ্যে ইফতার মাহফিলের আয়োজন করলো নবগঠিত এ সংগঠনটি। ৩১ মার্চ, ৮ রমজান শুক্রবার বিকালে রাজধানীর সুপ্রিমকোর্ট বার ক্যান্টিনে ইফতারপূর্ব ওই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলার সাতক্ষীরার ৭টি উপজেলার মধ্যে নানান দিক থেকে এগিয়ে কলারোয়া উপজেলা। এই উপজেলার সন্তান হিসেবে যারা রাজধানী ঢাকায় বসবাস করেন তাদের নিয়ে কিছুদিন আগে প্রতিষ্ঠিত হয় ঢাকাস্থ কলারোয়া উপজেলা সমিতি। ঢাকায় শুধু নিজেদের ঐক্যবদ্ধতা নয়, বরং নাড়ির টান যেখানে সেখানকার সাধারণ অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন এ সমিতির অনেক সদস্য। জানান দেন শুধু নিজের পরিবারের কৃতিসন্তান হিসেবে নয়, বরং কলারোয়া উপজেলার কৃতিসন্তান হিসেবে যেনো সৃষ্টিকর্তা স্থান করে দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির আহবায়ক শামীমুজ্জামান খান বাবু।

জনতা ব্যাংক লিমিটেডের সিনিয়র প্রিন্সিপ্যাল অফিসার নজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত করেন শওকত হোসেন।

ইফতারপূর্ব আলোচনায় বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহবায়ক আলী আজগর কাঞ্চন, যুগ্ম আহবায়ক নাসরিন সুলতানা ডেইজি, যুগ্ম আহবায়ক শাহিনুর রহমান শাহিন, সদস্য সচিব রফিকুর ইসলাম জয়তু, উপদেষ্টা বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এ্যাড. মো. ইয়ারুল ইসলাম, উপদেষ্টা বাংলাদেশ হিন্দু কল্যান ট্রাস্টের সচিব দিলিপ কুমার ঘোষ, উপদেষ্টা বাংলাদেশ ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর আব্দুল হাকিম, উপদেষ্টা আহসানিয়া মিশনের ডিজিএম আর.এম ফরহাদ, উপদেষ্টা কাজী আসাদুজ্জামান, উপদেষ্টা শেখ রেজাউল করিম, সাতক্ষীরা- (তালা-কলারোয়া) আসনের সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, সাতক্ষীরা জেলা সমিতির সভাপতি এম খলিলুল্লাহ ঝড়ু, কলারোয়া গভমেন্ট কলেজ এক্স স্টুডেন্ট সোসাইটির ভাইস-প্রেসিডেন্ট আসাদুজ্জামান মিলন প্রমুখ।

এছাড়া অন্যান্যদের মাঝে জনতা ব্যাংক লিমিটেডের ডিজিএম মো.রোকনুজ্জামান, রুপালী ব্যাংক লিমিটেডের ডিজিএম কিতাব আলী, স্ট্যন্ডার্ড ব্যাংক লিমিটেডের তাসকিনুর রহমান, সোনালী ব্যাংক লিমিটেডের এজিএম আসাদুজ্জামান, মেঘনা গ্রুপের জিএম নাজমুল হাসান, দৈনিক ইত্তেফাকের সিনিয়র স্টাফ রিপোর্টার সাইদুর রহমান, শেখ এটিএম নুরুল আমিন সোহাগ, জাহাঙ্গীর আলম, কামরুজ্জামান সোহাগ, নেহাল উদ্দিন, আবু তারেক, এ্যাড.আব্দুল গফ্ফার, ব্যাংকার আব্দুল মোমিন, মো. রহমত আলি, মফিজুল ইসলামসহ প্রায় দেড় শতাধিক সদস্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তাগন সংগঠনটিকে সম্পূর্ন সমাজসেবামুলক, অরাজনৈতিক সংগঠনে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করে এই সংগঠনটিকে কলারোয়াবাসির প্রানের সংগঠন হিসাবে দাবি করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত