সোমবার, আগস্ট ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় জেলা প্রশাসকের সঙ্গে কর্মকর্তা-জনপ্রতিনিধিদের মতবিনিময় সভা

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার জেলা প্রশাসক কাউসার আজিজের সঙ্গে তালা উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ জুলাই) দুপুর ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন, তালা।

সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ। সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা এবং সঞ্চালনা করেন তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার।

সভায় বক্তব্য রাখেন তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান, তালা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এমদাদুল হক, তালা শহীদ মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ এনামুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মিজানুর রহমান, তালা থানার ওসি (তদন্ত) সাখাওয়াত হোসেন, পাটকেলঘাটা থানার ওসি শফিকুল ইসলাম, তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, জেলা জামায়াতের নায়েবে আমীর ডা. মাহমুদুল হক, উপজেলা সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, আবুল কালাম আজাদ, অধ্যক্ষ আব্দুর রহমান এবং নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম।

এছাড়া তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক বিএম জুলফিকার রায়হান, সাংবাদিক গাজী জাহিদুল ইসলাম, আকবর হোসেন সাঈদ সম্রাট, মীর মিল্টনসহ সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, উন্নয়নকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বক্তারা তালা উপজেলার জলাবদ্ধতা, মাদক, অনলাইন জুয়া, বাল্যবিবাহ, বাজারের ড্রেনেজ ব্যবস্থা, জমি-সংক্রান্ত জটিলতা, অবৈধ স্থাপনা এবং ডিসিআর জমির সুষ্ঠু ব্যবস্থাপনাসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ বলেন, “বাল্যবিবাহ, ইভটিজিং ও অনলাইন জুয়া প্রতিরোধে শুধু প্রশাসনের একার পক্ষে সফল হওয়া সম্ভব নয়। এ জন্য সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এসে সচেতনতা সৃষ্টি ও কার্যকর ভূমিকা পালন করতে হবে।”

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর ইউনিয়নে এমপি’র পক্ষ থেকে ফুটবল বিতরণ

সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেকের অনুকূলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা, র‍্যালি মৎস্য পোনা অবমুক্তকরণ

রূপালী মৎসে স্বনির্ভর দেশ সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি বারী ও সম্পাদক রাজ্জাক
  • খসড়া প্রবিধানমালা-২০২৬ দ্রুত চূড়ান্তের দাবিতে সাতক্ষীরায় অবস্থান কর্মসূচি
  • সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্স’র উদ্যোগে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ
  • সাতক্ষীরায় কমিউনিটি পর্যায়ে যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা প্রণয়ন বিষয়ক পরামর্শ সভা
  • সাতক্ষীরায় কিশোরকণ্ঠ মেধাবৃত্তি ২০২৬’র উদ্বোধন
  • উপকূলীয় জলবায়ু ঝুঁকি মোকাবিলা : সাতক্ষীরায় শিক্ষার্থীদের ৫ হাজার বৃক্ষরোপণ
  • সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
  • দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী
  • সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতা
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে নাগরিক সংবর্ধনা
  • কলারোয়ায় হাজী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ