রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় পাট চুরির অভিযোগে গৃহবধূকে পিটিয়ে হত্যা! আটক ৩

সাতক্ষীরার তালায় মাত্র দুইআটি পাট চুরির অভিযোগে নাছিমা খাতুন (৪৫) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার খবর পাওয়া গেছে।
তিন সন্তানের জননী নাছিমা খাতুন খলিলনগর ইউনিয়নের মহান্দী গ্রামের নাজের আলী শেখের স্ত্রী।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে তালা হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মোঃ হুমায়ুন কবির ও তালা থানার ওসি মোঃ মেহেদী রাসেল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ সময় প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করে পুলিশ।

নিহত গৃহবধূর স্বামী নাজের আলী শেখ জানান, তাদের বাড়ির পাশে একটি ডোবায় পাট জাগ দেয় একই এলাকার করিম মোড়লের ছেলে মনিরুল মোড়ল ও নরিম মোড়লের ছেলে মিন্টু মোড়ল। ক’দিন আগে তারা দুই আটি পাট কম পেয়ে নাজের আলী ও স্ত্রী নাছিমা খাতুনের উপর চুরির দোষ চাপায়। এ সময় তারা নাজের আলী শেখকে মারপিট করে।
এদিকে সোমবার দুপুরে নাজের শেখের স্ত্রী নাছিমা খাতুন গভীর নলকূপের পানি আনতে গিয়ে মনিরুল ও মিন্টুর সাথে দেখা হয়। এ সময় তাদের কাছে স্বামীকে মারপিট করার কারণ জানতে চায় এবং প্রতিবাদ করে। এতে ক্ষিপ্ত হয়ে মনিরুল ও মিন্টুসহ ৪/৫ জন মিলে নাছিমা খাতুনকে চুরির অপবাদে ব্যাপক মারপিট করে। এক পর্যায়ে মাথায় আঘাত করলে সে লুটিয়ে পড়ে। পরে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছ থেকে তাকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে আনা হয়। মঙ্গলবার সকালে অবস্থার অবনতি হলে তালা হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ সময় তার মাথায় আঘাতের চিহ্ন দেখা যায়।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী রাসেল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ প্রক্রিয়ায় অভিনন্দন, প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনার

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ প্রক্রিয়ায় অভিনন্দন, প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা’-শীর্ষকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ওলামা বিভাগের মাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর উপজেলার ৯ নম্বর ব্রহ্মরাজপুর ইউনিয়ন ওলামা বিভাগের মাসিক সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
  • মানব পাচার প্রতিরোধে সাতক্ষীরায় সক্রিয় কর্মী দলের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার বাঁকাল শেখ পাড়া জামে মসজিদে ইসলামী কুইজ প্রতিযোগিতা ও সিরাত মাহফিল
  • সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত
  • মনসা ও বিশ্বকর্মা পূজায় সাতক্ষীরা পলাশপোল মনসাতলায় বটবৃক্ষের নিচে মিলনমেলা
  • সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান
  • সাতক্ষীরায় তিন দিনব্যাপী ইয়ূথ লিডারশিপ ট্রেনিং অনুষ্ঠিত
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা
  • “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”
  • বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়