বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তাড়িয়ে দিলেন ট্রাম্প, কাছে টানলেন বাইডেন

মহামারি করোনাভাইরাস মোকাবিলায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সমন্বয়ে উপদেষ্টা সদস্যদের নামের তালিকা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। আগামী জানুয়ারিতে বাইডেন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর এই বোর্ড সদস্যরা মহামারি মোকাবিলায় তার উপদেষ্টা হিসেবে কাজ করবেন। এদিকে এই তালিকায় বাইডেন এমন একজনকে রেখেছেন যাকে ট্রাম্প বরখাস্ত করেছিলেন। বরখাস্ত হওয়া কর্মকর্তার নাম রিক ব্রাইট। মার্কিন গণমাধ্যম সিএনএন জানায়, ট্রাম্প প্রশাসন মহামারির আগাম সতর্কতা আমলে নেয়নি- এমন তথ্য ফাঁস করে দেওয়ার পর তাকে সরিয়ে দেওয়া হয়।

সোমবার জো বাইডেনের ক্ষমতাগ্রহণকালীন দলের তরফ থেকে করোনা টাস্কফোর্সের উপদেষ্টাদের নাম ঘোষণা করা হয়। এই তালিকায় রাখা হয়েছে রিক ব্রাইটকে। রিক আগে থেকে দাবি করে আসছেন, করোনা নিয়ে আগেই সতর্ক করার পর ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা তার সঙ্গে বিরোধে জড়ান। এ ছাড়া মহামারি প্রয়োজনীয় জরুরি সামগ্রীর অভাব নিয়েও ট্রাম্প প্রশাসনের সমালোচনা করেন তিনি। পরে সেই সতর্কতা বাস্তব হয়ে দেখা দিলেও ট্রাম্প প্রশাসন থেকে বাদ দেওয়া হয় তাকে।

আর এবার নিজের উপদেষ্টা বোর্ডে রিক ব্রাইটকে রেখে বাইডেন স্পষ্টত ইঙ্গিত দিয়েছেন, করোনা মহামারি মোকাবিলায় ট্রাম্প প্রশাসনের পথে হাঁটবেন না তিনি। বাইডেনের করোনা টাস্কফোর্সে থাকবেন সাবেক সার্জন জেনারেল ভিবেক মুর্থি, খাদ্য ও ওষুধ প্রশাসনের সাবেক কমিশনার ডেভিড কেসলার এবং ইয়েল বিশ্ববিদ্যালয়ের ড. মার্সেল্লা নানেজ-স্মিথ। এ ছাড়া আরও ১৩ সদস্যের মধ্যে থাকবেন কাউন্সিল অন ফরেন রিলেশন্সের গ্লোবাল হেলথ বিষয়ক সিনিয়র রিসার্চ ফেলো ড. লুসিয়ানা বোরিও এবং ওবামা আমলের স্বাস্থ্য উপদেষ্টা ড. জেকে এমানুয়েল।

একই রকম সংবাদ সমূহ

পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা

পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাবিস্তারিত পড়ুন

বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র

ভারতের সঙ্গে বাণিজ্য হ্রাস এবং মার্কিন পণ্যের আমদানি নাটকীয়ভাবে বৃদ্ধি পাওয়ার ফলেবিস্তারিত পড়ুন

আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য

ডাবলিন সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে মন্তব্য করেছেন।বিস্তারিত পড়ুন

  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত, অনেকে হতাহত
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা