বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তীব্র যানযটে নাকাল সাতক্ষীরা পৌরবাসী

সাতক্ষীরা শহর জুড়ে তীব্র যানযটে নাকাল নগরবাসী। সরেজমিনে ঘুরে দেখা যায়, সকাল হলেই বাড়তে থাকে জনমানুষের চাপ। বানের স্রোতের মত মানুষের ঢল নামে শহরে। পৌরসভায় ৭০০ নিবন্ধিত অটো-ইজিবাইক থাকলেও তা চাহিদার তুলনায় অপ্রতুল। ফলে শহরের বাইরের ইজিবাইক ব্যবহারে বাধ্য হন নিম্ন আয়ের মানুষ।

তাছাড়া গ্রাম থেকে আসা লোকজনকে পৌর এলাকার প্রবেশমুখে বাধা দেওয়ায় সমস্যা আরো প্রকট হয়। সংকীর্ণ এবং ভাঙাচোরা রাস্তার কারনে দ্রুত যানবাহনগুলো চলাচল করতে পারে না। তাছাড়া অধিকাংশ রাস্তার ফুটপাথ দখল করে দোকানপাট, ট্রাক, বাস, ইট বালু রাখায় যানবাহনের গতি স্লথ হয়ে যায়। শহরের কেন্দ্রীয় বাসটার্মিনাল, খুলনা রোড মোড়, লাবনীর মোড়, সঙ্গীতার মোড়, ইটাগাছা হাটবাজারের মোড় ওয়াপদার মোড় অঘোষিত ছোটবড় যানবাহনের স্ট্যান্ডে পরিণত হওয়ায় ভোগান্তি আরো বেড়ে যায়।

এছাড়া যত্রতত্র যাত্রী ওঠানো নামানোসহ অদক্ষ চালকের কারনে বাড়ছে দুর্ঘটনা। এতে করে সাতক্ষীরা শহরে ভোগান্তী পোহাতে হচ্ছে পেশাজীবী, শ্রমজীবী, পথচারী, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী ও সাধারণ মানুষকে। সকাল থেকে রাত পর্যন্ত পৌরসভার এই গুরুত্বপূর্ণ সড়কে এবং আশেপাশের সংযোগ সড়কগুলিতে যানজট লেগেই থাকে। সাধারণ পথচারীদের জন্য হেঁটে চলাও দায়।

সাতক্ষীরা বাস টার্মিনাল থেকে শুরু করে শহরের নিউ মার্কেট, পাকাপোল, সংঙ্গীতা মোড়, হাটের মোড়সহ সব জায়গায় চিত্র একই। সাতক্ষীরা শহরের সাধারণ মানুষের দাবী অতিসত্তর পৌর এলাকার রাস্তাগুলি প্রশস্ত করা। এবিষয়ে সংশিষ্ট কর্তৃপক্ষসহ পৌরপিতার আশু হস্তক্ষেপ কামনা করছে সাধারণ মানুষ।

একই রকম সংবাদ সমূহ

মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতিবিস্তারিত পড়ুন

বিআরটিএ কর্তৃক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক বিতরণ

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ জন ও আহত ১২ পরিবারের অনুকুলে মঞ্জুরিকৃতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ২০ অসহায়কে ২ লাখ টাকার চেক দিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক

সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের গরিব, দুঃস্থ, কর্মহীন,বিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ
  • মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল
  • এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর উদ্যোগে সাতক্ষীরায় শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় উদ্বোধন হলো কলকাতার পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টার
  • নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতির বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনায় সভা
  • সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি, দ্রুত নিয়মিতকরণের দাবি
  • সাতক্ষীরা পৌরসভার রসুলপুরে ড্রেন নির্মান কাজে বাধা দেওয়ার অভিযোগ
  • সাতক্ষীরা নিউ মার্কেট থেকে বাঁকাল ব্রীজ পর্যন্ত ড্রেনের উচ্চতা কমানোর দাবি
  • সাতক্ষীরায় এসিড সারভাইভরদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • সাতক্ষীরার ধুলিহরে বেতনা ফাউন্ডেশনের কমিটি গঠন, সভাপতি শাহিন ও সম্পাদক ইমরান
  • শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করতে হবে: সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে সেমিনার
  • সাতক্ষীরায় চিংড়ি ঘেরে ১০ লক্ষাধিক টাকার মাছ লুট, বিচার দাবিতে সংবাদ সম্মেলন