দরিদ্র মানুষের মাঝে বিতরণের জন্য সাতক্ষীরা জেলা প্রশাসকের নিকট আশার শীতবস্ত্র প্রদান


ফারুক রহমান, সাতক্ষীরা: অসহায়, দরিদ্র ও সুববিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণের জন্য বেসরকারি উন্নয়ন সংস্থা আশা সাতক্ষীরা জেলা প্রশাসকের নিকট শীতবস্ত্র প্রদান করেছে।
(৭ ডিসেম্বর) বৃহস্পতিবার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের কার্যালয়ে দরিদ্র পরিবারের মানুষদের মাঝে বিতরণের জন্য আশার পক্ষ থেকে ৪৩০ পিস শীতবস্ত্র (কম্বল) জেলা প্রশাসকের নিকট হস্তান্তর করা হয়।
এ সময় আশা সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের এডিশনাল ডিভিশনাল ম্যানেজার এ কে এম সেলিম আল রেজা, সাতক্ষীরার জেলা ব্যবস্থাপক মোঃ শহিদুল ইসলাম, আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ আমানত উল্লাহ, শাখা ব্যবস্থাপক এ কে এম আমিনুর রহমান, মোঃ আলমঙ্গীর হোসেনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, আশা প্রতি বছর দেশের বিভিন্ন এলাকায় অসহায়, দরিদ্র ও সুববিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

নড়াইলে জাসাস নেতাসহ দুই হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মানববন্ধন
নড়াইল জেলার কালিয়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেলবিস্তারিত পড়ুন

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতেবিস্তারিত পড়ুন

প্রয়োজনে বিরোধীদলকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: শাহে আলম
সংবিধান সংশোধন প্রক্রিয়ায় প্রয়োজনে বিরোধীদলকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করাবিস্তারিত পড়ুন


