শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলের ম্যাচ শুধুমাত্র টফি-তে

দেশের অন্যতম জনপ্রিয় ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফি বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা নারী দলের চলমান ক্রিকেট সিরিজ সরাসরি সম্প্রচার করছে। সারাদেশের ক্রিকেটপ্রেমীরা শুধু টফি-তে বিনামূল্যে এই সিরিজের সব ম্যাচ সরাসরি উপভোগ করতে পারবেন।

বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার জাতীয় নারী ক্রিকেট দল এই সিরিজে মোট ছয়টি ম্যাচ খেলবে। ৩ ডিসেম্বর শুরু হওয়া সিরিজটি ২৩ ডিসেম্বর পর্যন্ত চলবে। ২০২২-২৫ নারী ক্রিকেট চ্যাম্পিয়নশিপ-এর অংশ হিসেবে এই সফরে তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে।

৩ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকারবেনোনিতে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে সিরিজটি শুরু হয়। এরপর ৬ ডিসেম্বর কিম্বারলিতে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার পর, তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ৮ ডিসেম্বর। ওয়ান ডে সিরিজের ম্যাচগুলি যথাক্রমে ১৬, ২০ ও ২৩ ডিসেম্বর ইস্ট লন্ডন, পচেফস্ট্রুম ও বেনোনিতে বাংলাদেশ সময় সন্ধ্যা ছটায় অনুষ্ঠিত হবে। বারটি ম্যাচের মধ্যে তিনটিতে জয়ী হয়ে চ্যাম্পিয়নশিপ টেবিলের সপ্তম স্থানে রয়েছে বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকা নয়টি ম্যাচে সাতটি জয় নিয়ে পঞ্চম স্থানে রয়েছে।

টফি সবসময় এর ব্যবহারকারীদের জন্য উন্নত স্পোর্টস কনটেন্ট নিয়ে আসতে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলের চলমান সিরিজের সরাসরি সম্প্রচার এই প্রতিশ্রুতির একটি প্রতিফলন। সারা দেশের ক্রিকেটপ্রেমীরা শুধু টফিতে নিরবচ্ছিন্নভাবে টুর্নামেন্টের খেলাগুলি উপভোগ করতে পারবেন।

টফি-এর মার্কেটিং ডেপুটি ডিরেক্টর মুহম্মদ আবুল খায়ের চৌধুরী বলেন, “টফি-তে বিনোদনের অভিজ্ঞতা আরও উপভোগ্য করার জন্য আমরা কাজ করছি। দর্শকদের নিজের মতো করে খেলা দেখার সুযোগ করে দেওয়ার মাধ্যমে দেশের ক্রীড়াবিনোদনকে ভিন্ন উচ্চতায় নিয়ে যাওয়া আমাদের উদ্দেশ্য। এই প্রচেষ্টারই অংশ হিসেবেই বাংলাদেশ নারী ক্রিকেট দলের এই সফরের সবগুলি ম্যাচ সরাসরি সম্প্রচার করা হচ্ছে।”

অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইস-এর জন্য যথাক্রমে প্লে স্টোর ও অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে টফি অ্যাপ। আরও বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন https://toffeelive.com/home

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা

সাতক্ষীরায় জেলা প্রশাসক (ডিসি) কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপলক্ষে প্রস্তুতি সভাবিস্তারিত পড়ুন

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

৩০ আগস্ট (রোববার) সাতক্ষীরা জেলা সফরে আসছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীবিস্তারিত পড়ুন

‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

বিদেশে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট এলে বিওএ এবং ফেডারেশন কর্মকর্তাদের ভ্রমণের হিড়িক পড়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়
  • ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরায় অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা: গ্যালারিতে উপস্থিত ডিসি-এসপি
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান