দাখিল পরীক্ষার্থীদের দোয়া ও বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনায় কাকডাঙ্গা সিনিয়র ফাজিল মাদ্রাসা


সাতক্ষীরার কলারোয়া উপজেলাধীন কাকডাঙ্গা সিনিয়র ফাজিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থী ২০২৬ ব্যাচের জন্য দোয়া মাহফিল এবং ইবতেদায়ী ৫ম, দাখিল ৮ম ও দাখিল পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: অহিদুজ্জামানের সভাপতিত্বে এবং আরবি প্রভাষক মো: তবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং সোনাবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মাদ্রাসার সহ-সভাপতি মো: আব্দুর রশিদ মিঞা।
অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন মাদ্রাসার সাবেক সহকারী মৌলভী মাওলানা মোতালেব হুসাইন, সাবেক সহকারী শিক্ষক মো: নুর আলী, সহকারী অধ্যাপক মো: আব্দুল হামিদ, সহকারী অধ্যাপক আব্দুছ সবুর, সহকারী অধ্যাপক মোহাম্মদ শামসুল আলম, সহকারী শিক্ষক মুহাম্মদ শহিদুল্যাহ ও সহকারী শিক্ষক আব্দুস সবুরসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। এসময় মাদ্রাসার শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কাকডাঙ্গা সিনিয়র ফাজিল মাদ্রাসা থেকে ২০২৫ সালে ইবতেদায়ী ৫ম শ্রেণিতে আফিয়া হুমায়রা ও ইসরাত তাবাসসুম অনন্যা ট্যালেন্টপুলে এবং ইশরাত জাহান ইমু সাধারণ বৃত্তি অর্জন করে। দাখিল ৮ম শ্রেণিতে আব্দুল্ল্যাহ আল সাকিব ও আব্দুল্লাহ তানভীর ট্যালেন্টপুলে এবং আল হাসিব সাধারণ বৃত্তি লাভ করে। এছাড়া দাখিল পরীক্ষায় মোছা: নুসরাত জাহান লতা ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে।
অনুষ্ঠানের শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট ও বই প্রদান করে সংবর্ধনা জানানো হয়।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত
সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত
সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ
কলারোয়ায় ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়) এরবিস্তারিত পড়ুন


