রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় বড় ভাইয়ের পরিবারের হামলায় ছোট ভাই মৃত্যু পথযাত্রী

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার নওয়াপাড়া গ্রামে বড় ভাইয়ের পরিবারের সদস্যদের হামলায় মারাত্নক জখম হয়ে ছোট ভাই এখন মৃত্যু পথযাত্রী। বর্তমানে আহত শফিকুল ইসলাম মনি (৪৪) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আহত শফিকুল জানান, গত মঙ্গলবার রাতে নওয়াপাড়া গ্রামের মন্টুর বাড়ি সংলগ্নে তিনি অসুস্থ হয়ে পড়েন। এসময় স্থানীয় গ্রাম্য চিকিৎসক কালিপদকে ডাকা হয়। ডাক্তার এসে চিকিৎসা প্রদান করলে তাতে অবস্থার পরিবর্তন না হয়ে আরও বাড়তে থাকে। এসময় তাকে স্থানীয়দের সহযোগীতায় বাড়িতে আনা হয়।

পরে অসুস্থতার বিষয় বড়ভাইকে জানালে উল্টো বকাবকি শুরু করে। এসময় শফিকুল তার বড়ভাই রবিউল ইসলাম মধুর নিকট তার জমিজমার ভাগ অথবা সমপরিমান টাকা চাইলে উল্টো রাগারাগি শুরু করে। বুধবার সকালে একপর্যায়ে কথাকাটাকাটি শুরু হলে শফিকুল ইসলাম মনির ভাই রবিউল ইসলাম মধু, মধুর স্ত্রী আজমিরা খাতুন, ছেলে সোহেল রানা এলোপাতাড়ি মারপিট শুরু করে। এসময় শফিকুল পালিয়ে একজনের বাড়িতে আশ্রায় নিলে সেখান থেকে টেনে হেঁচড়ে বের করে দা ও লোহার রড দিয়ে বেদম মারপিট করে। তাদের হামলায় রক্তাক্ত উপরিযুক্ত আহত হলে তাকে অর্ধমৃত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগীতায় দেবহাটা থানা পুলিশকে অবহিত করি।

পরে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হই। তাদের হামলায় আমি মারাত্মক আহত হয়ে আমি এখন মৃত্যু পথেরযাত্রী। আমার উপর এ হামলার সঠিক বিচারের দাবি জানাচ্ছি।

দেবহাটা থানার ওসি বাবুল আক্তার জানান, ঘটনাটি শুনেছি, একজন অফিসারকে ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। ভূক্তভোগীদের পক্ষে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় বাল্যবিবাহকে লালকার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক প্রদান

‘আর নয় বাল্যবিয়ে, এগিয়ে যাব স্বপ্ন নিয়ে, করলে সঞ্চয় ২০০ টাকা, সরকারবিস্তারিত পড়ুন

ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে এগিয়ে যাচ্ছে দেবহাটার সখিপুর ফাজিল মাদ্রাসা

সাতক্ষীরার দেবহাটা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সখিপুর ফাজিল (ডিগ্রি) মাদ্রাসাটি এক সময়বিস্তারিত পড়ুন

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মুলহোতা গ্রেপ্তার

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা, ভাঙচুর ও লুটপাটের মুলহোতা আছাফুরবিস্তারিত পড়ুন

  • দেবহাটা চরশ্রীপুরে দুজনকে চিকিৎসা সহায়তা ও গ্রামবাসীদের মধ্যে গাছের চারা বিতরণ
  • ১১৯ শিশু ফিরল বিদ্যালয়ে, শিশুশ্রমমুক্ত ঘোষণা দেবহাটা উপজেলা
  • দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়
  • দেবহাটা জমি নিয়ে বিরোধ ন্যায়বিচার চান জমির মালিক আব্দুস সামাদ
  • দেবহাটায় সোনালু বাগান উদ্বোধন করলেন ডিসি কাউসার আজিজ
  • জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ
  • দেবহাটার পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা
  • দেবহাটায় মাইক্রো ওয়াটারশেড টেকসইকরণ বিষয়ক কর্মশালা
  • দেবহাটায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি
  • দেবহাটার সুবর্ণাবাদ সরকারি প্রাইমারি স্কুলে অনিয়মের তদন্তে সত্যতা, জগদীশ সরকারকে দায়িত্ব থেকে অব্যহতি
  • দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দখলের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন
  • দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান