বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় মাল্টি স্টেকহোল্ডার প্লাটফর্ম এর পুষ্টি কমিটি গঠন বিষয়ক সভা

দেবহাটা সদর ইউনিয়ন মাল্টি স্টেকহোল্ডার প্লাটফর্ম এর পুষ্টি কমিটি গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন মাল্টি স্টেকহোল্ডার প্লাটফর্ম এর পুষ্টি কমিটি গঠন বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়।

বুধবার ( ১১ সেপ্টেম্বর) দেবহাটা সদর ইউনিয়ন পরিষদে উপজেলা কৃষি অফিসের আয়োজনে পুষ্টি বিষয়ক মাল্টি স্টেকহোল্ডারদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ইউনিয়ন পরিষদের সদস্য মাহবুবুর রহমান বাবলু, জাহানারা বেগম, মাধবী মন্ডল, রেহানা পারভীন, চর শ্রীপুর জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ মহিউদ্দিন, মোঃ আব্দুল মুকুল, কৃষি অফিসের কর্মকর্তাগণ, ইউনিয়নের ইমামগণ সহ বিভিন্ন শ্রেণী পেশার মহিলা ও পুরুষ উপস্থিত ছিলেন।

বেসরকারি সংস্থা গেইন (Gain) এর পরিচালক নিহার কুমার প্রামাণিক অনুষ্ঠানে পুষ্টি বিষয়ক বিভিন্ন আলোচনা করেন। পুষ্টির অভাবে মায়েদের যেসকল অসুবিধা হয়, সন্তানের কি কি অসুবিধা হতে পারে, সন্তানরা যাতে ভালো থাকে সে বিষয়ে বিষদ আলোচনা করেন।
অনুষ্ঠানে ৫০ জন বিভিন্ন শ্রেণী পেশার নারী পুরুষ অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় ২১ সদস্য বিশিষ্ট একটি পুষ্টি কমিটি গঠন করা হয়।
উপজেলা কৃষি অফিস এবং একটি বেসরকারি সংস্থা এর আয়োজন করে।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটা জমি নিয়ে বিরোধ ন্যায়বিচার চান জমির মালিক আব্দুস সামাদ

সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া মৌজার একটি জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করেবিস্তারিত পড়ুন

দেবহাটায় সোনালু বাগান উদ্বোধন করলেন ডিসি কাউসার আজিজ

সাতক্ষীরার দেবহাটায় ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় উপজেলা প্রশাসনের উদ্যোগেবিস্তারিত পড়ুন

জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ

সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশ বলেছেন, নারীরা বুঝতে পেরেছিল যে জান্নাতেরবিস্তারিত পড়ুন

  • দেবহাটার পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা
  • দেবহাটায় মাইক্রো ওয়াটারশেড টেকসইকরণ বিষয়ক কর্মশালা
  • দেবহাটায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি
  • দেবহাটার সুবর্ণাবাদ সরকারি প্রাইমারি স্কুলে অনিয়মের তদন্তে সত্যতা, জগদীশ সরকারকে দায়িত্ব থেকে অব্যহতি
  • দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দখলের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন
  • দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান
  • দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ
  • দেবহাটায় নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্যে কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
  • দেবহাটায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‌্যালি ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন