বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটার ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ে আনন্দ মিছিল

দেবহাটার নাংলা ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয় জাতীয় শিক্ষা সপ্তাহে খুলনা বিভাগের শ্রেষ্ট শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় আনন্দ মিছিল করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের নাংলা ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয় চত্বর থেকে একটি বিশাল মিছিল বের হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এতে স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজ, অভিভাব, শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। পরে বিদ্যালয়ের সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ওহিদুজ্জামান বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক বিশ্বাস। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য মাহমুদ হোসেন, বিদ্যালয়ের শিক্ষক সিরাজুল ইসলাম, শহিদুল ইসলাম, ইসরাইল শেখ, আব্দুল আজিজ, সুরেন্দ্র নাথ, অমল কুমার, শাহজাহান আলী, হাবিবুর রহমান, অজয় কুমার, রবিউল ইসলাম, শফিকুল ইসলাম, আঞ্জুয়ারা খাতুন, শ্যামলী রানী সহ বিভিন্ন পর্যয়ের ব্যাক্তিবর্গ। পরে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদেরকে মিষ্টিমুখ করার শিক্ষকগন।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটা জমি নিয়ে বিরোধ ন্যায়বিচার চান জমির মালিক আব্দুস সামাদ

সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া মৌজার একটি জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করেবিস্তারিত পড়ুন

দেবহাটায় সোনালু বাগান উদ্বোধন করলেন ডিসি কাউসার আজিজ

সাতক্ষীরার দেবহাটায় ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় উপজেলা প্রশাসনের উদ্যোগেবিস্তারিত পড়ুন

জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ

সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশ বলেছেন, নারীরা বুঝতে পেরেছিল যে জান্নাতেরবিস্তারিত পড়ুন

  • দেবহাটার পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা
  • দেবহাটায় মাইক্রো ওয়াটারশেড টেকসইকরণ বিষয়ক কর্মশালা
  • দেবহাটায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি
  • দেবহাটার সুবর্ণাবাদ সরকারি প্রাইমারি স্কুলে অনিয়মের তদন্তে সত্যতা, জগদীশ সরকারকে দায়িত্ব থেকে অব্যহতি
  • দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দখলের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন
  • দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান
  • দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ
  • দেবহাটায় নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্যে কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
  • দেবহাটায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‌্যালি ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন