রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় আ.লীগ নেতা: আবু রায়হান-আলমগীর-আজিজ স্মরণে আলোচনা ও দোয়া অনুষ্ঠান

সহিংসতাকালীন জামায়ত-শিবিরের সশস্ত্র সন্ত্রাসীদের নির্মম ও নারকীয় হত্যাযজ্ঞের শিকার দেবহাটা উপজেলা আওয়ামী লীগের তৎকালীন সাংগঠনিক সম্পাদক শহীদ আবু রায়হান, উপজেলা শ্রমিকলীগের সহ-সভাপতি আলমগীর হোসেন বাকুম ও সখিপুরের ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আজিজের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় দেবহাটা উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে পারুলিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে উক্ত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

এসময় দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ মুনসুর আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক ওয়াহিদ পারভেজ, উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সিনিয়র সহ-সভাপতি শরৎ চন্দ্র ঘোষ, সহ-সভাপতি প্রফেসর আব্দুল কাদের মৃধা, সাবেক সহ-সভাপতি মোসলেহ উদ্দীন মুকুল, সাবেক ও প্রস্তাবিত উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন রতন, অপর সাংগঠনিক সম্পাদক আরশাদ আলী, মনিরুল ইসলাম মনি, ক্রীড়া সম্পাদক আব্দুর রউফ, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলী, সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, পারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, কুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিধান বর্মন, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর গাজী, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুর রব লিটু, সদস্য সচিব হুমায়ূন কবির হীম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুব আলম খোকন, সাধারণ সম্পাদক লোকমান কবীর, ছাত্রলীগের সভাপতি সাইফুল রহমান সুমন, সাধারণ সম্পাদক এএইচ সোহাগ হোসেন, তাঁতী লীগের সভাপতি আশরাফুল আলম, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, শ্রমিক লীগের সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক আমিরুল ইসলামসহ মুলদল ও সকল সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

পরে আলোচনা সভা শেষে প্রয়াত তিন আওয়ামী লীগ নেতা আবু রায়হান, আলমগীর হোসেন বাকুম ও আব্দুল আজিজের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি

সাতক্ষীরার দেবহাটা উপজেলার সুবর্ণাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জগদীশ সরকার শ্মশানের জমি-সংক্রান্তবিস্তারিত পড়ুন

দেবহাটার সুবর্ণাবাদ সরকারি প্রাইমারি স্কুলে অনিয়মের তদন্তে সত্যতা, জগদীশ সরকারকে দায়িত্ব থেকে অব্যহতি

সাতক্ষীরার দেবহাটা উপজেলার সুবর্ণাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জগদীশ সরকারেরবিস্তারিত পড়ুন

দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দখলের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন

সাতক্ষীরার দেবহাটায় শ্মশানের জমি দখলের অভিযোগে মানববন্ধন ও গণমিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা।বিস্তারিত পড়ুন

  • দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান
  • দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ
  • দেবহাটায় নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্যে কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
  • দেবহাটায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‌্যালি ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন
  • দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
  • দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • শিশুশ্রমমুক্ত উপজেলা গড়তে দেবহাটায় সমঝোতা স্মারক
  • দেবহাটায় আমাদের টিম’র ২০হাজার খেজুর বীজ ও তালা গাছ রোপন