শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: সুযোগ পেলে যশোরে চমক দেখাবেন নতুন মুখ দিপু

উজ্জ্বল রায়, নড়াইল: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার জন্য যশোর-৩ (সদর) আসন থেকে দলীয় মনোনয়ন কিনেছেন যশোর জেলা আওয়ামী লীগের সদস্য দেলোয়ার রহমান দিপু।

শনিবার (১৮ নভেম্বর) সকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কার্যালয় থেকে এ ফরম কেনেন তিনি। এসময়ে তার সাথে আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দেলোয়ার রহমান দিপু প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিকশিত তরুন ছাত্রনেতা। তিনি একাধারে কেন্দ্রীয় ছাত্রলীগ ও বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি যশোর জেলা আওয়ামীলীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

সাবেক এ ছাত্র নেতা জানান, তিনি এমপি নির্বাচিত হলে একটি পরিছন্ন আধুনিক এবং নাগরিক সমস্যামুক্ত যশোর গড়ে তুলবেন। ইতিমধ্যে নির্বাচনী এলাকার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন স্তরের মানুষের সাথে কথা বলে মানুষের সমস্যাগুলো চিহ্নিত করছেন।

দিপু আরও জানান, ‘আমি ওয়ান এলিভেনে নেত্রীর মুক্তির আন্দোলনে কারা নির্যাতিত একজন কর্মী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্য দেশ রতœ জননেত্রী শেখ হাসিনা আমার পলিটিক্যাল প্রফাইল দেখে যদি মনে করেন আমি যোগ্য প্রার্থী তাহলে আমি মনোনয়নে শতভাগ আশাবাদি ইনশাআল্লাহ’

মিষ্টভাষী সদালাপী তরুন নেতা দেলোয়ার রহমান দিপু বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় দপ্তর উপ কমিটির সাবেক সদস্য, ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক পাঠাগার সম্পাদক , ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক অর্থ সম্পাদক, যশোর জেলা ছাত্রলীগের সাবেক সদস্য (২০০১-২০০৪) হিসেবে দায়িত্ব পালন করেছেন। যশোর ও কেন্দ্রীয় রাজনীতিতে তার অনেক অবদান রয়েছে।

এর মধ্যে উল্লেখযোগ্য, ওয়ান ইলেভেনে সেনাবাহিনীর গাড়ি পোড়ানো মামলার চার্জশিটভুক্ত আসামী, বিএনপি জামাত ক্ষমতাসীন সময়ে চারটি রাজনৈতিক মামলার আসামী।নিরাপদ সড়ক আন্দোলনে কোমলমতি শীক্ষার্থীদের ঘরে ফেরানো ও আন্দোলন কে উস্কানিমুক্ত রাখতে গুরুত্বপুর্ন ভূমিকা পালন।

দেলোয়ার রহমান দিপু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বি এ অনার্স, এমএ(বাংলা) সম্পন্ন করে বর্তমানে বাংলা প্রভাষক হিসেবে ঢাকা সিটি কলেজে কর্মরত রয়েছেন।

দেলোয়ার রহমান দিপু যশোর সদর উপজেলার ১২ নং ফতেপুর ইউনিয়নের সুলতানপুর (বাবুপাড়া) গ্রামের বীর মুক্তিযোদ্ধা নুর-ই-আলম তোতার সন্তান।

দিপু ছাড়াও যশোর-৩ সদর আসন থেকে মনোনয়ন কিনেছেন বর্তমান সাংসদ কাজী নাবিল আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু।

একই রকম সংবাদ সমূহ

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডারে দীর্ঘদিনবিস্তারিত পড়ুন

  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক