মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ধর্ষণ মামলায় কারাগারে কলারোয়ার সাবেক ছাত্রলীগ নেতা

সাতক্ষীরার কলারোয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ধর্ষণ মামলার আসামী মেহেদী হাসান নাইচকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সাতক্ষীরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে নাইচকে জামিন না দিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দেন বিচারক মেহেদী হাসান মোবারক মোনিম।

মেহেদী হাসান নাইচ কলারোয়া উপজেলার পরানপুর গ্রামের শেখ মোশারেফের ছেলে।

কলারোয়া থানা সূত্র জানায়, ‘বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে কলারোয়া থানায় নাইচের বিরুদ্ধে মামলা করেন ভিকটিম। ওই মামলায় নাইচ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।’

থানার একজন এসআই বলেন, ‘ওই মামলায় অভিযুক্ত আসামীর বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। পরবর্তী দিনে রিমান্ড আবেদনের ব্যাপারে শুনানি হবে বলে জানিয়েছেন আদালত।’

উল্লেখ্য, প্রেমের সম্পর্ক করে ৪ বছর ধরে মেহেদী হাসান নাইচ কলারোয়ার এক স্কুল ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করেন। সর্বশেষ গত ৩ জুলাই আবারও ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করেন। -এমনই অভিযোগে ওই ঘটনায় স্কুলছাত্রী বাদী হয়ে গত ১৮ আগস্ট নাইচকে আসামী করে কলারোয়া থানায় একটি মামলা দায়ের করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় এসএসসি ফলাফলে শীর্ষে সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল

সাতক্ষীরার কলারোয়ায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে উপজেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে কলারোয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সিংগা হাইস্কুলে ৮ পরীক্ষার্থীর জিপিএ-৫ লাভ, পাশের হার শতকরা ৮৩ ভাগ

কলারোয়ায় বিএসএইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় প্রকাশিত ফলাফলে এক ছাত্রী গোল্ডেনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সততা স্টোর উদ্বোধন

কলারোয়ায় হেলাতলা আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোর এর উদ্বোধন করা হয়েছে। এবিস্তারিত পড়ুন

  • কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ ব্যাবস্থাপনা কমিটির সভা
  • কলারোয়ায় রাস্তা উদ্বোধন ঘিরে জামায়াতের বিক্ষোভ, পরে বিএনপির উদ্বোধন ও বৃক্ষরোপ
  • আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির
  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন