শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নওগাঁর পত্নীতলায় মাছ বিক্রি করে বাড়ি ফেরা হল না-আরমানের

নওগাঁর পত্নীতলা উপজেলায় শ্যালো ইঞ্জিনচালিত ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে এক যুবক নিহত হন। এঘটনায় ভটভটি চালকসহ আরও দুইজন গুরুতর আহত। রোববার (৬ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার মধুইল-সাপাহার সড়কের নকুচা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবক মো. আরমান আলী (২৫)। তিনি জেলার ধামইরহাট উপজেলার ইন্দুয়া গ্রামের মো. দেলোয়ার হোসেনের ছেলে।

আহতরা-ভটভটির চালক মোহাম্মদ এনামুল (৩৫) ও সহযোগী মো. মেহেদী হাসান (২৭)। তারা সবাই একই এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্বজনরা জানান, ভোরে আগ্রাদ্বিগুন থেকে ভটভটিযোগে মাছ নিয়ে সাপাহার বাজারে বিক্রি করতে যায় আরমান। সকালে মাছ বিক্রি শেষে ওই ভটভটি করেই আগ্রাদ্বিগুন বাজারে ফিরছিলেন তারা। পথে নকুচা-করমজা বাজারের মাঝামাঝি এলাকায় পৌঁছালে দ্রুত গতির ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান আরমান আলী। অন্যদিকে এঘটনায় আহত হন ভটভটির চালক মোহাম্মদ এনামুল ও তার সহযোগী মো. মেহেদী হাসান। পরে স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

ওসি পলাশ চন্দ্র দেব বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত ভটভটিটি উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী

সাতক্ষীরা জেলা প্রশাসনের অধীনে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় অংশ নিতে এসে দুধের শিশুকেবিস্তারিত পড়ুন

তালায় জেলে-কৃষকের জীবন-জীবিকার কথা শুনলেন ড. হোসেন জিল্লুর রহমান

জলদস্যুদের হামলা ও হুমকি, খাসজমি বন্দোবস্ত, পানি সংকট এবং নদী-খালের নাব্যতাসহ নানাবিস্তারিত পড়ুন

ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ের পরিকল্পনা সরকারের

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়েবিস্তারিত পড়ুন

  • স্বাস্থ্য খাতে ৪৩ হাজার ৩৯০ জন নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
  • পররাষ্ট্রনীতিতে দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দেওয়া হচ্ছে: হুমায়ুন কবির
  • অপশক্তির বিরুদ্ধে সনাতনীরা সরকারের পাশে থাকবে, আইনমন্ত্রীর আশা
  • ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন
  • প্রধানমন্ত্রীকে কটূক্তি : সিফাতের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা, তোলা হলো আদালতে
  • কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা
  • সমাজবিরোধী অপশক্তি যেন মাথাচাড়া দিয়ে না উঠে: প্রধানমন্ত্রী
  • দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ-জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
  • প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিক্ষার্থী পাবে পুষ্টিকর খাবার: ববি হাজ্জাজ
  • পে-স্কেলের গেজেট প্রকাশের প্রক্রিয়া শুরু, খসড়া মুদ্রণে
  • প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের সম্পৃক্ত করছে ইউনিলিভার বাংলাদেশ
  • ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে, আশাবাদী প্রতিমন্ত্রী অমিত