রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নেক্সাস সাতক্ষীরায় ইফতার মাহফিল ও সাধারণ সভা অনুষ্ঠিত

স্বেচ্ছাসেবী সংগঠন নেক্সাস সাতক্ষীরার ইফতার মাহফিল ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ এপ্রিল) সাতক্ষীরা শহরের আল বারাকা শপিং কমপ্লেক্সের তৃতীয় তলার পিৎজা মিলানে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আমানুল্লাহ আলহাদি, সাতক্ষীরা মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বসুদেব বসু, বুয়েটের প্রফেসর ডাক্তার ইঞ্জিনিয়ার মো. রফিজুল ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আল-মুস্তানসির বিল্লা, খুলনা বিএল কলেজের সহযোগী অধ্যক্ষ আবু তালেব, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ শাহিনুল হক, সাতক্ষীরা জেলা আ.লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ও দৈনিক পত্রদূতের ভারপ্রাপ্ত সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, এটিএন বাংলা সাতক্ষীরা প্রতিনিধি এম কামরুজ্জামান, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. কাজী আখতার হোসেন, সেঁনেরগাতী জনতা ব্যাংকের ব্যবস্থাপক মোহাম্মদ নাছিরউদ্দিন, মোবাইল প্লাসের স্বত্বাধিকারী মীর তাইজুল ইসলাম রিপন, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মো. দিদারুল ইসলাম, সাংবাদিক মো. জাবের হোসেন, ফারুকুজ্জামান ডেভিড, আমরা সাতাশ সহ শতাধিক স্বনামধন্য অতিথি ও ভলেন্টিয়ার বৃন্দ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন নেক্সাস সাতক্ষীরা সভাপতি মঈনুল আমিন মিঠু।

বক্তাগণ তাদের বক্তব্যে নেক্সাস সাতক্ষীরার প্রতি শুভকামনা জানান। সংগঠনের সদস্যদের কোভিড কালিন সময় অক্সিজেন সিলিন্ডার সরবরাহ, জরুরি রক্তদান কর্মসূচি, দুঃস্থ মানুষের জন্য খাবার, শীতবস্ত্র বিতরণ, আশ্রয়, টিউবওয়েল প্রদান কর্মসূচি প্রভৃতির প্রশংসা করেন এবং ভবিষ্যতে যাতে সমাজের জন্য ইতিবাচক কর্মসূচিগুলো অব্যাহত থাকে সে ব্যাপারে সচেতন থেকে কাজ করার অনুরোধ জানান। তারা প্রতিশ্রুতি দেন সকল পরিস্থিতিতে সম্ভাব্য সকল প্রকার সাহায্য-সহযোগিতা করবেন।

একই রকম সংবাদ সমূহ

নড়াইলে জাসাস নেতাসহ দুই হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মানববন্ধন

নড়াইল জেলার কালিয়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক এর রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরা কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক এর রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক, না ফেরার দেশে মোস্তাফিজুর রহমান

দৈনিক সরজমিন পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও প্রবীণ সাংবাদিক মোস্তাফিজুর রহমান (৫১)বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ইউপি নির্বাচন: প্রার্থী ঘোষণায় বিলম্বে মাঠ হারানোর শঙ্কায় বিএনপি, দ্রুত মনোনয়নের দাবি
  • সাতক্ষীরায় মানবাধিকারকর্মীদের মাসিক সভা: নেটওয়ার্ক জোরদারে সম্মিলিত প্রয়াস
  • প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ উন্নয়ন: সাতক্ষীরার মাছখোলা পশ্চিমে কাদামাটির রাস্তায় চরম দুর্ভোগ
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ৫ নম্বর ওয়ার্ড
  • বিশ্ব পাইলস দিবস: সাতক্ষীরায় সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা
  • জননী সাহসিকা : কবিতা ও সংগ্রামে সুফিয়া কামাল
  • সাতক্ষীরায় গাদন খেলায় রেফারির সিদ্ধান্ত ঘিরে সংঘর্ষ ও মারামারির অভিযোগ
  • মহিষ কিনে গাড়িতে তোলার সময় দৌড়ে পালালো জনি বিফ হাউজের বড় মহিষ
  • সাতক্ষীরায় নগদ টাকা ও স্বর্ণালংকারসহ দুই সন্তানের জননী নিখোঁজ
  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • সাতক্ষীরায় দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা’র উদ্বোধন
  • সাতক্ষীরায় ‘অ্যাডভোকেটস প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্ট ’-এর ট্রফি উন্মোচন