শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নেত্রকোনা-৪ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আ.লীগের প্রার্থী বিজয়ী

নেত্রকোনা-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী সাবেক জ্যেষ্ঠ সচিব সাজ্জাদুল হাসানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়েছে।

সোমবার বিকালে তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করেছেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী।

জেলা নির্বাচন অফিসার গোলাম মোস্তফা জানান, ২৪ জুলাই উপনির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। ওইদিন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাজ্জাদুল হাসান দলীয় সমর্থকদের নিয়ে এসে মনোনয়নপত্র দাখিল করেন। সাজ্জাদুল হাসান ছাড়া আর কেউ মনোনয়নপত্র জমা দেননি।

তিনি বলেন, ২৫ জুলাই যাচাই-বাছাই ও আজ সোমবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল। তফসিল অনুযায়ী ২ সেপ্টেম্বর ভোট গ্রহণের কথা ছিল।

সাজ্জাদুল হাসান বিভিন্ন জেলায় প্রশাসন ক্যাডারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পর দীর্ঘদিন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব ছিলেন। সেখান থেকে অবসর গ্রহণের পর দায়িত্ব পালন করেন বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসাবে। অবসরগ্রহণের পর তিনি আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত হন।

নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য রেবেকা মমিন গত ১১ জুলাই বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। এ কারণে গত ১৬ জুলাই নির্বাচন কমিশন পদটি শূন্য ঘোষণাসহ নির্বাচনি তফসিল ঘোষণা করে।

একই রকম সংবাদ সমূহ

বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) মধ্যে প্রথমবারের মতোবিস্তারিত পড়ুন

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ও গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ রয়েছেবিস্তারিত পড়ুন

বিচার নিশ্চিত না করলে মেয়াদ শেষ করতে পারবে না সরকার : নাহিদ ইসলামের হুঁশিয়ারি

জুলাই হত্যাকাণ্ড ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিসহ বিভিন্ন আলোচিতবিস্তারিত পড়ুন

  • সংসদ সদস্যদের প্রতি স্পিকারের কড়া নির্দেশনা
  • প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ ইস্যুতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল ভারত
  • মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক
  • কার্যক্রম নিষিদ্ধ দলের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
  • আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে: ডা. জাহেদ
  • ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
  • বিক্ষোভ সমাবেশের ঘোষণা ১১ দলীয় জোটের
  • রক্তের দাগ না শুকাতেই ফ্যাসিবাদী চক্র আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে: টুকু
  • মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
  • অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন প্রধান চ্যালেঞ্জ: স্পিকার
  • ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর
  • আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে যেকোনো কর্মসূচি প্রতিহতের ঘোষণা র‍্যাবের