শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পকে মনোনীত করবে জাপান

এশিয়া সফরের অংশ হিসেবে টোকিও গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শহরটিতে পা রাখতে না রাখতেই ট্রাম্পকে প্রশংসার সাগরে ভাসিয়েছেন দেশটির সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। আগামী বছর শান্তিতে নোবেল পুরস্কারের জন্য ট্রাম্পকে মনোনয়ন দেওয়ার কথা ঘোষণা করেছেন জাপানের প্রধানমন্ত্রী।

মঙ্গলবার (২৮ অক্টোবর) হোয়াইট হাউসের বরাত দিয়ে টোকিও থেকে বার্তাসংস্থা এএফপি এ তথ্য জানায়।

হোয়াইট হাউসের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, জাপানের প্রধানমন্ত্রী আগামী বছর শান্তিতে নোবেল পুরস্কারের জন্য ট্রাম্পকে মনোনয়ন দেওয়ার কথা ঘোষণা করেছেন।

ট্রাম্পের সফর আন্তর্জাতিক ময়দানে তাকাইচির প্রথম পরীক্ষা। জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তার দিকে গোটা বিশ্বের নজর। এই পরিস্থিতিতে সব ধরনের প্রশংসা, স্তুতি ও আপ্যায়নে ট্রাম্পকে মুগ্ধ করার চেষ্টা চালিয়েছেন তাকাইচি।

তাকাইচি দাবি করেন, এই চুক্তি সইয়ের মাধ্যমে টোকিও-ওয়াশিংটন সম্পর্কের ‘সোনালি যুগের’ সূচনা হয়েছে।

ট্রাম্প বলেন, জাপানের ‘সবচেয়ে শক্তিশালী পর্যায়ের’ মিত্রদের মধ্যে ওয়াশিংটন অন্যতম।

রক্ষণশীল নেতা তাকাইচির সঙ্গে এবারই ট্রাম্পের প্রথম সাক্ষাৎ।

আকাসাকা প্রাসাদের গেস্টহাউসে তাকাইচিকে ট্রাম্প বলেন, ‘(প্রধানমন্ত্রী হিসেবে) আপনার মেয়াদের একদম শুরুতে আপনার সান্নিধ্যে এসে সম্মানিত বোধ করছি।’

ট্রাম্প জানান, তাকাইচি জাপানের ইতিহাসে সবচেয়ে সেরা প্রধানমন্ত্রীদের একজন হবেন।

উল্লেখ্য, জানুয়ারিতে ক্ষমতায় আসার পর থেকে ট্রাম্প নোবেলের প্রতি ক্রমশ মনোযোগী হয়ে উঠেছেন এবং বিশ্বজুড়ে বেশ ক’টি সংঘাতের অবসান ঘটানোর দাবি করেছেন, তবে বিশেষজ্ঞরা এই ভূমিকাকে গুরুত্ব দিচ্ছেন না।

একই রকম সংবাদ সমূহ

ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি

শান্তিতে নোবেলজয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস মর্যাদাপূর্ণ ‘হিলারি রোডহ্যামবিস্তারিত পড়ুন

পাকিস্তানের করাচিতে জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারি

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারির পরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

  • অর্থনীতিতে নোবেল পেলেন মাইকেল উডফোর্ড ও রবার্ট হল
  • রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে
  • সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ
  • নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?
  • গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী