বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে বোনকে পানিতে চুবিয়ে হত্যার দায়ে ভাইয়ের ফাঁসি

নড়াইলে ছোট বোনকে হত্যার দায়ে রিপন মোল্যা নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড ও বিশ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৫ নভেম্বর) সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ আদেশ দেন।

রিপন মোল্যা নড়াগাতী থানার কালীনগর গ্রামের মকছেদ মোল্যা ওরফে মকু মোল্যার ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ২৫ জানুয়ারি বিকেল ৩টার দিকে নড়াগাতি থানার কালীনগর গ্রামের মকছেদ মোল্যা ওরফে মকু মোল্যার মেয়ে ফাতেমা বাড়ির
পাশের নলীয়া নদীতে কাপড় ধুচ্ছিলেন। এ সময় রিপন মোল্যা ধাক্কা দিয়ে তাকে নদীতে ফেলে দেন। পরে চুবিয়ে বাঁশের লাঠি ও ট্যাংগারী দিয়ে মাথায় ও শরীরে আঘাত করে হত্যা করেন।

পরে মরদেহ পানির নিচে কাদায় পুঁতে রাখেন। আসামি রিপন মোল্যার ছেলে রাশেদ মোল্যা ঘটনাটি দেখে ফেলেন। বিকেলে অনেক খোঁজাখুঁজির পরও ফাতেমাকে না পাওয়ায় রাশেদের দেওয়া তথ্যমতে ফাতেমার মরদেহ উদ্ধার এবং রিপনকে গ্রেফতার করে পুলিশ।

প্রায় তিন বছর পর সাক্ষ্যপ্রমাণ শেষে সোমবার রিপন মোল্যাকে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দেন বিচারক। এছাড়া জব্দকৃত আলামত রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত ও বিধি মোতাবেক ধ্বংসের নির্দেশ দেওয়া হয়।

একই রকম সংবাদ সমূহ

ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন

ইউনিয়ন পরিষদ (ইউপি) দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। আর অক্টোবর থেকেবিস্তারিত পড়ুন

দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়নবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান

প্রধানমন্ত্রী তারেক রহমান তার কর্মকাণ্ডের মাধ্যমে ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন বলেবিস্তারিত পড়ুন

  • বর্তমান সরকারের জন্য একটি ভিত্তি তৈরি করে দিয়েছে অন্তর্বর্তী সরকার : সাবেক উপদেষ্টা
  • ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
  • লোডশেডিং সমন্বয় করতে নতুন উদ্যোগ সরকারের
  • নিম্নমানের ১০ পণ্য অবিলম্বে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার
  • রাষ্ট্রপতির নির্ধারিত ঠাকুরগাঁও সফর স্থগিত
  • ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ
  • স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি
  • দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর