বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিন সুন্দর পরিবেশে অনুষ্ঠিত

কলারোয়ায় এসএসসি সহ সমমান পরীক্ষার প্রথম দিন সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ নভেম্বর) উপজেলার বিভিন্ন কেন্দ্রে সকাল ১০ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত বিজ্ঞান শাখার পদার্থ বিজ্ঞান বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত সচিবদের তথ্য মতে জানা যায়, কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল কেন্দ্রে এ বছর(২০২১) বিজ্ঞান শাখার ১ম দিনে পদার্থ বিদ্যা পরীক্ষায় ১০৯ জন পরীক্ষার্থীর মধ্যে ১ ছাত্রী অনুপস্থিত থাকায় ১০৮ জন পরীক্ষায় অংশগ্রহন করেন। এর মধ্যে ছাত্র-৫২ ও ছাত্রী-৫৬ জন। কলারোয়া গার্লস পাইলট হাইস্কুল কেন্দ্রে ১০০জন অংশগ্রহনকারি পরীক্ষার্থীর মধ্যে ছাত্র-৭৪ জন ও ছাত্রী ২৬ জন। সোনাবাড়ীয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে বিজ্ঞান বিভাগে ৭৫ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র- ৩২ জন ও ছাত্রী ৪৩ জন। খোরদো মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৬৯জন পরীক্ষার্থীর মধ্যে ১ জন ছাত্রী অনুপস্থিত থাকায় অংশগ্রহনকারি পরীক্ষার্থীর সংখ্যা ৬৮ জন। এর মধ্যে ছাত্র-৩৭ জন ও ছাত্রী-৩১ জন। শেখ আমানুল্যাহ ডিগ্রী কলেজ কেন্দ্রে ভোকেশনাল শাখায় পদার্থ-২ বিষয় পরীক্ষায় ৪৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১২ জন অনুপস্থিত।

এ দিকে বঙ্গবন্ধু মহিলা কলেজ কেন্দ্রে দাখিল পরীক্ষায় ৬৫৩ জন পরীক্ষার্থীর (কোরান ও তাজহিদ এবং পদার্থ) মধ্যে ৩১ জন অনুপস্থিত। উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন সন্তোষ প্রকাশ করেন।

উল্লেখ্য, কলারোয়া জি,কে,এম,কে সরকারি পাইলট হাইস্কুল কেন্দ্রে সচিব হিসাবে দায়িত্ব পালন করেছেন ভ্যেনু প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আ: রব, সহকারী সচিব (এমআর ফাউ্েডশন কেন্দ্র) মুরারীকাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, কলারোয়া গার্লস পাইলট হাইস্কুল কেন্দ্র সচিব ভ্যেনু প্রতিষ্ঠান প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, সহকারী সচিব বি,এস,এইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্র সচিব ভ্যেনু প্রতিষ্ঠান প্রধান আখতার আসাদুজ্জামান চান্দু, সহকারী সচিব হিজলদী হাইস্কুলের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম, খোরদো মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের সচিব ভ্যেনু প্রতিষ্ঠানের প্রধান রবিউল আলম, সহকারী সচিব খোরদো সালেহা হক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম সহিদুল ইসলাম।

এ দিকে দাখিল পরীক্ষার কেন্দ্র সচিব হিসাবে দায়িত্ব পালন করছেন সিংহলাল আদর্শ দাখিল মাদ্রাসার সুপার মোনায়েম হোসেন।

এ ছাড়া পরীক্ষা কেন্দ্রে বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ, কক্ষ পরিদর্শকবৃন্দ দায়িত্বে রয়েছেন। পরীক্ষা কেন্দ্রের বাইরে শান্তিপূর্ন পরিবেশ বজায় রাখেতে পুলিশ প্রশাসনের কর্মকর্তা ও সদস্যগণ দায়িত্ব পালন করছেন বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব